মেকানিক
নয়াপল্টনে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু
রাজধানীর নয়াপল্টনে এসির কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের সচিন বর্মনের ছেলে।
নিহতের ভাই অনিক বর্মন জানান, সকালে কর্মস্থলে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। একপর্যায়ে হঠাৎ এসিটির কম্প্রেসর বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
৯ দিন আগে
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিকের মৃত্যু
রাজধানীতে লিফট মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মেকানিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে নগরীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম শাফিন (২০) সায়েদাবাদ এলাকার বাসিন্দা। তিনি তাঁর চাচার লিফট কোম্পানিতে মেকানিক হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
শাফিনের চাচা মো. মহসিন জানান, যাত্রাবাড়ীতে একটি ১০ তলা ভবনের নিচতলায় লিফটের ভিতরে কাজ করার সময় শাফিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
সেচ পাম্পের সুইচে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১৮৬৬ দিন আগে