বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ১৪৪ ধারা কার্যকরে বিজিবি মোতায়েন
হবিগঞ্জ জেলা সদরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এতে আরও বলা হয়, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ১৪৪ ধারা জারিকৃত এলাকায় বিজিবি ড্রোনের মাধ্যমে মাইকিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি জেলার সংঘাতপ্রবণ বিভিন্ন এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ৫৫ বিজিবি।
১৬ দিন আগে
কুমিল্লায় কুরআন অবমাননা: ২২ জেলায় বিজিবি মোতায়েন
কুমিল্লায় পূজামণ্ডপে প্রতিমার পায়ে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
ফয়জুর রহমান বলেন, এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে।
পড়ুন: কোরআন অবমাননা: ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রামের যে সব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো-হাটহাজারী ও বাঁশখালীতে ২ প্লাটুন করে, পটিয়া, সীতাকুণ্ড, ফটিকছড়ি ও চন্দনাইশে ১ প্লাটুন করে মোট ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এদিকে কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে নগরীর নানুয়ার দীঘিরপাড় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, এই কাজটির সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আশেপাশে থাকা সকল সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিষয়টিকে কেন্দ্র করে যেন অপ্রীতিকর কিছু না ঘটে সে বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে।
পড়ুন: এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন
কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের
১৭৬৬ দিন আগে
কুমিল্লায় কোরআন অবমাননা: চট্টগ্রামে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
কুমিল্লায় পূজামণ্ডপে প্রতিমার পায়ে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মূর্তি ভাঙচুর-হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
গতকাল বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়।
চট্টগ্রামের যে সব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো-হাটহাজারী ও বাঁশখালীতে ২ প্লাটুন করে, পটিয়া, সীতাকুণ্ড, ফটিকছড়ি ও চন্দনাইশে ১ প্লাটুন করে মোট ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশকে সহায়তা করার জন্য বুধবার রাত ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর ৬ উপজেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পড়ুন: কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের
কুমিল্লায় `পবিত্র কোরআন অবমাননা’, শান্ত থাকার আহ্বান সরকারের
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর
১৭৬৬ দিন আগে