বাংলাদেশের রাজধানী ঢাকা
শনিবার সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একইসঙ্গে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে শহরটিকে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ১৯১ একিউআই স্কোর নিয়ে জনবহুল শহরটির বাতাস মানুষের স্বাস্থ্যঝুঁকির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
নেপালের কাঠমান্ডু, উগান্ডার কাম্পালা, পোল্যান্ডের ক্রাকো ও যথাক্রমে ১৮৪, ১৮৪ ও ১৭৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ’মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ’সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: আজও ঢাকার বাতাস ‘সবচেয়ে অস্বাস্থ্যকর’
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ’অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ’খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ’বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
৫৭১ দিন আগে
একিউআই: ঢাকা ফাঁকা হলেও বাতাসের মানের উন্নতি হয়নি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশে রাজধানীসহ সারাদেশে জনসাধারণ ও যানচলাচল সীমিত করা হলেও ঢাকার বাতাসের মানের তেমন উন্নতি হয়নি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বুধবার সকালেও বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
২৩৩১ দিন আগে
একিউআই: ঢাকার বাতাসের মানের উন্নতি
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে।
২৩৪৫ দিন আগে
একিউআই: ঢাকার বাতাসের মানের সামান্য উন্নতি
বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানের সামান্য উন্নতি হয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শনিবার সকালে ১২তম খারাপ অবস্থানে রয়েছে এ শহর।
২৩৪৯ দিন আগে
বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা
মারাত্মক বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার সকালে আবারও সবচেয়ে খারাপ অবস্থানে (শীর্ষে) উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
২৩৫০ দিন আগে
একিউআই: চতুর্থ খারাপ অবস্থানে ঢাকা
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বৃহস্পতিবার সকালে চতুর্থ খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
২৩৫১ দিন আগে
ঢাকার বাতাসের মান এখনও ‘অস্বাস্থ্যকর’
মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তাঘাট ফাঁকা থাকলেও এ শহরের বাতাসের মানের কোনো উন্নতি হয়নি।
২৩৫৫ দিন আগে
বায়ুদূষণ: সবচেয়ে খারাপ অবস্থানে ঢাকা
বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার সকালে সবচেয়ে খারাপ অবস্থানে (শীর্ষে) উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
২৩৫৭ দিন আগে
একিউআই: দ্বিতীয় খারাপ অবস্থানে ঢাকা
বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় টানা ২য় দিনের মতো দ্বিতীয় খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
২৩৫৮ দিন আগে
ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি
বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানের বুধবার সকালে কিছুটা উন্নতি হয়েছে।
২৩৭৩ দিন আগে