বস্ত্র ও পাট মন্ত্রণালয়
পাট রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ ওয়ার্কিং গ্রুপ, হবে আন্তর্জাতিক জুট এক্সপো
পাটখাতের রপ্তানি সম্প্রসারণ এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি অচিরেই আন্তর্জাতিক মানের একটি ‘ইন্টারন্যাশনাল জুট এক্সপো’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক সমন্বয় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ ঘোষণা দেন।
সভায় দুই মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ কর্মকর্তা, পাট অধিদপ্তর, পাটশিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভার শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পাটশিল্প পুনরুজ্জীবনে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাটখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সোনালি আঁশের’ সোনালি দিন ফিরিয়ে আনতে পাট ও পাটজাত পণ্যের প্রদর্শনীর গুরুত্ব রয়েছে। এ খাতের উন্নয়নে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ উদ্যোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি পাট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং নতুন রপ্তানি বাজার সম্প্রসারণে দুই মন্ত্রণালয় ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
১৩ ঘণ্টা আগে
বন্ধ কলকারখানা চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালুর বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাড, রুহুল কবির রিজভী, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৭৮ দিন আগে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১৪৬ সেবা এখন পাওয়া যাবে মাইগভে
ডিজিটাল সেবা নিশ্চিত করতে চালু করা মাইগভ র্যাপিড ডিজিটাইজেশন পদ্ধতির আওতায় এবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ১৪৬টি ডিজিটাইজড সেবা চালু হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) কারিগরি সহায়তা সেবাগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাসমূহ মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণ’- বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিজিটাইজড সেবাগুলোর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. ছাইফুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তর/সংস্থা ডিজিটাইজেশনের আওতায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৪৬টি সেবা ডিজিটাইজড করা হয়েছে। এর মধ্যে ৭৫টি সেবা অগ্রাধিকারভিত্তিতে নাগরিকের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এরই মধ্যে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন সেবায় ১৯২টি আবেদন পাওয়া গেছে এবং এর মধ্যে ৯১টি নিষ্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
তিনি বলেন, আমরা আমাদের সেবাগুলো শতভাগ ডিজিটাইজেশনের আওতায় নিতে চাই। আমাদের সেবাগুলোকে ক্যাশলেস ও পেপারলেস এবং আরও নাগরিকবান্ধব গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে অবদান রাখতে চাই।
আরও পড়ুন: পণ্য রপ্তানি শুরুর মাধ্যমে পাটখাত পুনরুজ্জীবিত হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘মাইগভের মাধ্যমে বস্ত্র ও পাট ব্যবসায়ীরা এখন সরকারি অফিসে না গিয়েও ডিজিটাল পদ্ধতিতে ব্যবসায় সেবা নিতে পারবেন। স্মার্ট বাংলাদেশে সেবা মিলবে কম সময়ে, কম খরচে আর কম যাতায়াতে।’
মাইগভে নাগরিক বা প্রতিষ্ঠানের যাবতীয় আবেদন দ্রুততম সময়ে এবং সর্বোচ্চমানের সেবা নিশ্চিতে দপ্তর-সংস্থাদের আহ্বান জানান মন্ত্রী।
এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. ছাইফুল ইসলাম বলেন, মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনেই রেজিস্ট্রেশন করা, সেবার আবেদন করা, পেমেন্ট করা, আবেদনের দাফতরিক প্রক্রিয়া করা এবং অনলাইনেই সেবাপ্রাপ্তির সুযোগ রয়েছে।
তিনি বলেন, মাইগভ তাই স্মার্ট সরকারের স্মার্ট সেবার প্ল্যাটফর্ম। এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাগুলো এই সমন্বিত সেবা প্ল্যাটফর্ম মাইগভে পাবেন নাগরিকরা। মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটাইজড করার ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করব।
সমন্বিত সেবা প্রদান প্ল্যাটফর্ম (ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন) হিসেবে মাইগভে (www.mygov.bd) মন্ত্রণালয় ও দপ্তর বা সংস্থার বিদ্যমান ই-সেবার সিস্টেমগুলো ইন্টিগ্রেশনের সুযোগ রয়েছে। এটুআই প্রোগ্রামের উদ্যোগে নির্মিত মাইগভ প্ল্যাটফর্মে এ পর্যন্ত ১২০০টি নাগরিক সেবাসহ মোট এক হাজার ৮৯২টি ডিজিটাইজড সেবা পাওয়া যাচ্ছে।
বর্তমানে মাইগভে ৪০ লক্ষাধিক নিবন্ধিত গ্রাহক রয়েছেন। তাদের ২৭ লাখেরও বেশি সেবার আবেদনের মধ্যে ২৬ লাখের বেশি এরই মধ্যে নিষ্পন্নও করা হয়েছে।
এ ছাড়া মাইগভে নাগরিক একবার তথ্য দিলে সেবা নিতে বারবার তথ্য দিতে হয় না। প্রতিবার আবেদনেই নাগরিকের প্রোফাইলে থাকা তথ্য অটো-ফিল হয়ে যায়। এতে সময়, ব্যয় ও যাতায়াত অনেক কমেছে। মাইগভে সেবা নিয়ে নাগরিক সন্তুষ্টি ও মতামত জানাতে পারছেন।
আরও পড়ুন: বস্ত্র দিবসে সম্মাননা পাচ্ছে ৭ সংগঠন
মাইগভ র্যাপিড ডিজিটাইজেশন প্রক্রিয়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তর ডিজিটাইজেশনের আওতায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৪৬টি সেবা ডিজিটাইজড করা হয়েছে। এর মধ্যে ৭৫টি সেবা অগ্রাধিকারভিত্তিতে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১৪৬টি সেবার গ্রাহকের আনুমানিক সংখ্যা ৪৮ হাজার।
জি-টু-বি সেবায় গ্রাহকদের অধিকাংশই প্রতিষ্ঠান। এ ছাড়া ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তারাও রয়েছেন।
অন্যদিকে, অভ্যন্তরীণ সেবার গ্রাহক সবাই সরকারি কর্মচারী।
মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর ও সংস্থার সেবা মাইগভে পাওয়া যাচ্ছে সেগুলো হলো- পাট অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জুট মিল করপোরেশন, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সঞ্চালনায় কর্মশালায় মাইগভের মাধ্যমে সেবাদানে দপ্তরের করণীয় বিষয়ক একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মাইগভ র্যাপিড ডিজিটাইজেশন পদ্ধতিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ডিজিটাইজড হওয়া সেবা বিষয়ে উপস্থাপনা প্রদান করেন এটুআইয়ের প্রজেক্ট অ্যানালিস্ট (উপসচিব) মোহাম্মদ সালাহ্উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থাপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা সহজিকরণে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: কারখানা নির্মাণে কোনো অনিয়ম চলবে না: বস্ত্র ও পাটমন্ত্রী
৯৮৭ দিন আগে
বস্ত্র দিবসে সম্মাননা পাচ্ছে ৭ সংগঠন
করোনা বিপর্যয়ের মধ্যে বস্ত্র খাত রক্ষায় অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সাত সংগঠনকে আগামী ৪ ডিসেম্বর (শনিবার) জাতীয় বস্ত্র দিবসে সম্মাননা দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: বস্ত্র অধিদপ্তরের সেবা সপ্তাহ শুরু ৬ ডিসেম্বর
যে সাতটি সংগঠন সম্মননা পাবে সেগুলো হলো- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টম বায়িং হাউজ অ্যাসোসায়েশন (বিজিবিএ), বাংলাদেম স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি।
১৬৯২ দিন আগে