বিজয় মিছিল
বিজয় মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি পালন করবে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের দ্বারপ্রান্তে থাকলেও কোনো ধরনের আনন্দ মিছিল বা বিজয় সভা না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিজয়োল্লাসের পরিবর্তে দলটি দেশব্যাপী দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তারেক রহমান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে অন্য এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নির্বাচনে বিপুল সংখ্যক আসনে দলের বিজয়ের প্রেক্ষাপটে ঢাকাসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
তবে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না।
ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একইসঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হলো।
৫ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গায় জামায়াতের বিজয় মিছিলে অসুস্থ হয়ে কর্মীর মৃত্যু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের বিজয় মিছিলে গিয়ে অসুস্থ্য হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের এলাকায় ফার্মপাড়া ভোটকেন্দ্রের বেসরকারি ফল প্রকাশের পর বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নিয়ে হঠাৎ করে অসু্স্থ হয়ে পড়েন ফজলুর রহমান। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার জেসি জানান, তিনি আর বেঁচে নেই।
ফজলুর রহমানের ভাই নজির হোসেন বলেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। বিজয় মিছিলে গিয়ে গুরুতর আসুস্থ হয়ে পড়েন। তারপর তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জানান, তিনি জামায়াতের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নেতারা।
১৬ ঘণ্টা আগে
রাজধানীতে বিজয় মিছিলে যানজট, দুঃখ প্রকাশ আওয়ামী লীগের
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিজয় শোভাযাত্রার কারণে সৃষ্ট ‘অনাকাঙ্ক্ষিত’ যানজটের কারণে দুঃখ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে তা ‘সফল করায়’ নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি।
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বিবৃতি দেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর থেকেই মিছিলের নগরে পরিণত হয় ঢাকা। নগরের অলিগলি, সড়ক-মহাসড়ক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীর বাঁধভাঙা আবেগ ও উচ্ছ্বাস নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয়।
আরও পড়ুন: স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবিলার শপথ নিয়ে আ. লীগের বিজয় শোভাযাত্রা
দেশপ্রেমের বহ্নিশিখায় উদ্ভাসিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নারী-পুরুষ, ছাত্র, যুবক, শ্রমিক ও জনতার পদভারে মুখর হয়ে ওঠে রাজপথ।
উল্লেখ্য, বিজয় মিছিলের সময় রাজধানীর দক্ষিণাংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইউএনবিকে জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ বিজয় মিছিল বের করে। এই মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলটির নেতা-কর্মীরা পিকাপ ভাড়া করে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হতে থাকে। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ডুমুরিয়ায় আওয়ামী লীগ থেকে ১৫ চেয়ারম্যানপ্রার্থী বহিষ্কার
১৫১৭ দিন আগে