রাদওয়ান মুজিব সিদ্দিক
পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় হাসিনার ১০ বছরের জেল
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী তরিকুল ইসলাম তরিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।
মামলার অন্য আসামিদের ৫ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
একই রায়ে মামলার বাকি আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দুদকের করা এই দুই মামলায় অভিযোগ আনা হয় যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।
৪ ঘণ্টা আগে
তরুণদের আরও দায়িত্ব দেয়ার সময় হয়েছে: রাদওয়ান মুজিব সিদ্দিক
তরুণদের ক্ষমতায়ন ও তাদের আরও দায়িত্ব দেয়া নিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ‘কথাকে কাজে পরিণত’ করতে চান।
তিনি বলেন, ‘আমাদের শুধু কথা বললেই হবে না। একে কাজে পরিণত করতে হবে। শুধু এটা বললেই হবে না আমরা তরুণদের হাতে সব দায়িত্ব দিয়ে দেব। তাদের হাতে আরও দায়িত্ব দেয়ার সময় হয়েছে। ব্যবসা, রাজনীতি, এনজিও সবখানে তরুণদের সুযোগ করে দিতে হবে।’
সোমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
রাদওয়ান বলেন, ‘যেভাবে কাজ করছেন চালিয়ে যান। আমরা আপনাদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাই। বিশ্ব একটি কঠিন সময় পার করছে। তবে আপনারাই আমাদের উৎসাহ।’
তরুণদের নেতৃত্বাধীন সংগঠন যেগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে এমন ৭৫০টি সংগঠন থেকে আবেদন পায় ইয়ুথ বাংলা। এরপর সেখান থেকে প্রাথমিকভাবে ৩১টি সংগঠনকে মনোনয়ন দেয়া হয় এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখায় ১৫টি সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’ দেয়া হয়।
তিনি বলেন, ‘যে তরুণরা সমাজে অবদান রেখেছেন তাদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়েছে। আজকের এই দিনে আমরা স্মরণ করছি ১৯৭১ এর তরুণ প্রজন্মকে, যাদের সাহস ও ত্যাগের কারণে আমরা আজ এখানে এই অনুষ্ঠান করতে পারছি। ভিশন-২০২১ এরপর ২০৪১ এর দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। সবই করতে পারছি তাদের ত্যাগের জন্য। তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
আরও পড়ুন: বিজয়ীদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেবেন রাদওয়ান মুজিব
১৫০৩ দিন আগে