নারিন্দা
পুরান ঢাকায় এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
রাজধানীর পুরান ঢাকায় নারিন্দার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।
স্থানীয়রা জানান, ওই বাসায় একাধিক এসির গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারিন্দা এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন। তাছাড়া দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান তারা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনা আক্তারের ২০ শতাংশ ও মো. সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। সেলিমের অবস্থা বেশ আশঙ্কজনক বলে জানান তিনি।
২৭ দিন আগে
এবার ময়লাবাহী ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
রাজধানীর টিকাটুলিতে বৃহস্পতিবার ভোরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী ট্রাকের ধাক্কায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত শপিং ব্যাগ ব্যবসায়ী স্বপন কুমার সাহা নারিন্দা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে টিটি পাড়া বাসস্ট্যান্ডে যাওয়ার পথে একটি ময়লাবাহী ট্রাক স্বপনকে বহনকারী একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডিএনসিসির সেই ময়লাবাহী গাড়ির চালক গ্রেপ্তার
তবে ঘাতক গাড়িটিকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার।
ওসি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে।
এর আগে ২৪ নভেম্বর, বুধবার গুলিস্তান এলাকার গোলচত্তরে ডিএসসিসির ময়লাবাহী ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের ১৭ বছর বয়সী এক ছাত্র নিহত হয়।
নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুর একদিন পর ২৫ নভেম্বর নগরীর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ির চাকায় পিষ্ট হন মগবাজারের ছাপাখানার এক ব্যবসায়ী।
আরও পড়ুন: সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: ডিএসসিসির ৯ চালক সাময়িক বরখাস্ত
১৫৫৪ দিন আগে