সার্কিট হাউজ
বাধা পেয়ে কানাইঘাটে না গিয়ে সার্কিট হাউজে উঠেছেন এনসিপির নেতারা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির গাড়িবহরে একাধিক জায়গায় ইটপাটকেল নিক্ষেপের পর কানাইঘাট উপজেলার পদযাত্রা কর্মসূচিতে না গিয়ে সরাসরি সিলেট সার্কিট হাউজে চলে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান।
তবে কানাইঘাট উপজেলায় পদযাত্রা কর্মসূচিতে তারা যাবেন কি না, সে ব্যাপারে এনসিপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এদিকে, কানাইঘাট উপজেলায় বিকেল ৩টা থেকেই পদযাত্রা কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এনসিপির কানাইঘাট উপজেলার দায়িত্বশীল বোরহান উদ্দিন ইউসুফ।
তিনি বলেন, গোলাপগঞ্জে হামলা হয়েছে শুনেছি। আমাদের অনুষ্ঠান এখনও স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, এ ব্যাপারেও জানানো হয়নি। আমরা জানি, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আসবেন।
এর আগে, এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোলাপগঞ্জ উপজেলায় প্রবেশ করলেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন স্থানীয়রা। একইভাবে অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।
অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে গোলাপগঞ্জ উপজেলা গেইটস্থ নূর ম্যানশনের সামনে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর আবার এনসিপির গাড়িবহর হেতিমগঞ্জের পাঁচ মাইল এলাকায় পৌঁছালে সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এ সময় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
তবে যারা ইটপাটকেল নিক্ষেপ করেছেন তাদের মধ্য থেকে কাউকে কোনো দলের স্লোগান দিতে শোনা যায়নি।
৫ দিন আগে
নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আ. লীগ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দীন বলেছেন, সরকার বা বিচার বিভাগ নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে।
সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে এবং বাইরের কোনো চাপ নেই। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আমরা বদ্ধপরিকর।’
অতীতের চ্যালেঞ্জ তুলে ধরে বিগত নির্বাচনগুলোতে ভুয়া ভোটারদের বিষয়টি স্বীকার করেন সিইসি। ভোটার নিবন্ধন কমে যাওয়াকে ভোটদান প্রক্রিয়ার প্রতি অনাস্থাকে দায়ী করেন এবং এসব উদ্বেগ নিরসনে শিগগিরই ভোটার তালিকা হালনাগাদ শুরু করার পরিকল্পনা ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আগের মতো নির্বাচন হবে না। ৫ আগস্টের পর থেকে নির্বাচনি বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’
বৈঠকে সিইসি ভোটার তালিকা হালনাগাদ ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন।
তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং এ প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশন প্রস্তুত রয়েছে।
বিভিন্ন পর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন, নির্বাচন ব্যবস্থাপনা এবং ভোটারদের সম্পৃক্ততা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন।
৫৮২ দিন আগে
১২০ কোটি টাকা ব্যয়ে আশ্রয়ণ প্রকল্পে ৫০ হাজার ঘর নির্মাণ হচ্ছে
‘বাংলাদেশে কেউ ভূমি ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় সকল ব্যবস্থা গ্রহণ করেছে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি বলেছেন, আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারের জন্য দুই শতক জায়গা এবং দুই লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে একটি ঘর করে নির্মাণের কাজ শুরু হয়েছে। সারাদেশে তৃতীয় দফায় ৫০ হাজার গৃহহীনদের জন্য ১২০ কোটি টাকা ব্যায়ে গৃহ নির্মাণ শুরু হয়েছে।
শনিবার মাগুরা জেলা সার্কিট হাউজ মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
আরও পড়ুন: দেশে কেউ ঘরহীনও থাকবে না: কৃষিমন্ত্রী
তিনি আরও বলেন, এই কর্মসূচির আওতায় তৃতীয় ফেজে গৃহীত প্রকল্পে ৫০ হাজার গৃহ নির্মাণ করা হচ্ছে। মোট ঘরের মধ্যে মাগুরা জেলার চারটি উপজেলায় ২৪৪ টি গৃহ নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
১৬৪১ দিন আগে