খুলনা বিশ্ববিদ্যালয়
এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক আব্দুল আওয়াল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক পদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আব্দুল আওয়ালকে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৫ মার্চ) রাতে তাকে সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাদি দিয়ে চুক্তিতে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, কর্মস্থলে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তার এই নিয়োগ কার্যকর থাকবে।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক আব্দুল আওয়াল ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ওই বছরের ২৫ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
৭ দিন আগে
মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বহিষ্কার
মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৪ শিক্ষার্থীকে ৩ সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর থেকে শাস্তির বিষয়টি প্রকাশ করা হয়।
বরখাস্ত হওয়া ৪ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ছাত্র। তবে তাদের ভবিষ্যৎ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাম প্রকাশ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরিফুল হাসান লিমন বলেন, বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের সামনের একটি মেসে (ছাত্রাবাস) অভিযান চালিয়ে তাদেরকে মাদক সেবনের প্রস্তুতির সময় হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের সাবেক ৫ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার
পরে বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সভায় ওই ৪ জনকে ৩ সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার, ১০ হাজার টাকা জরিমানা, অভিভাবকদের জরুরি তলব এবং আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে।
ছাত্রবিষয়ক পরিচালক বলেন, অভিযুক্ত শিক্ষার্থীরা সন্তোষজনক জবাব দিলে শাস্তি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে। ৪ জনের মধ্যে তিনজন নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের ও একজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবালের বহিষ্কারাদেশ স্থগিত হাইকোর্টের
ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ১১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ
৯২০ দিন আগে
খুবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
মেস থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মণ্ডল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পাশেই হল রোডের এক মেসে থাকতেন। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।
প্রাথমিকভাবে তার বন্ধু ও সহপাঠীদের ধারণা, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার কেন্দ্রীক বিভিন্ন হাতাশা থেকে কাজল আত্মহত্যা করতে পারেন।
কাজলের আত্মহননের এ ঘটনায় কাজলের কাছের বন্ধুরা জানান, কাজল বেশকিছু দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্ণতায় ভুগছিলেন। এরই জের ধরে আজ তিনি গলায় ধুতি পেচিয়ে আত্মহত্যা করতে পারেন।
খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কি সেটা জানা যায়নি।’
আরও পড়ুন: বরিশালে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর ‘আত্মহত্যা’
বাসা বদল নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ, গৃহবধূর ‘আত্মহত্যা’
১৩৮৭ দিন আগে