ইউনূস সেন্টার
সাবেক কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস
দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিজের সাবেক কর্মস্থলে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেছেন তিনি।
ইউনূস সেন্টারে পৌঁছালে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
এ সময় ড. ইউনূস সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি গ্রামীণ সংগঠনসমূহ এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, ড. ইউনূস চলতি মাসের শেষ নাগাদ ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে নিশ্চিত করেছে ইউনূস সেন্টার।
১২ দিন আগে
ইউনূস সেন্টারের আয়োজনে দ্বাদশ বার্ষিক সামাজিক ব্যবসা সম্মেলন শুরু ২৭ জুন
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় আগামী ২৭-৩০ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সামাজিক ব্যবসা দিবস। এ বছরের সামাজিক ব্যবসা দিবসের বিষয়বস্তু হচ্ছে বর্তমান সভ্যতা আমাদের ধ্বংস করে ফেলার আগেই একটি নতুন সভ্যতা বিনির্মাণ।
এ বছর পূর্ব আফ্রিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়, যেমন ক্যাথলিক ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ে এবং তার সহযোগী হিসেবে উগান্ডার কাম্পালা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ম্যাকেরেরে ইউনিভার্সিটি বিজনেস স্কুল, কেনিয়ার তানগাজা ইউনিভার্সিটি কলেজ, বেনিনের আবোমে কালাবি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সি.এ.এম. স্কুল অব বিজনেস সম্মেলনের বৈশ্বিক আয়োজনের সমান্তরালে স্থানীয়ভাবে সামাজিক ব্যবসা দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।
তিরিশ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ছাড়াও এ বছরের সম্মেলনে ১৫০ জনেরেও বেশি বক্তা তাঁদের বক্তব্য রাখবেন। চার দিনের এই সম্মেলনে থাকছে ১৪টি কান্ট্রি ফোরাম ও ১৬টি সেশন। পৃথিবীর ৬৬টি দেশ থেকে ৭০০-এর বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী সম্মেলনে যোগ দিচ্ছেন।
আরও পড়ুন: দেশে ইইউ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত
মূল বক্তাদের মধ্যে থাকছেন নোবেল শান্তি পুরস্কার ১৯৯৬ জয়ী পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস অরতা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, নোবেল শান্তি পুরস্কার জয়ী এবং নোবেল উইমেন’স ইনিশিয়েটিভ এর সভাপতি জোডি উইলিয়ামস, জাতিসংঘের আন্ডার-সেক্রেটারী জেনারেল আরমিডা সালসিয়াহ আলিসজাবানা, জেন গুডআল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘের শুভেচ্ছা দূত জেন গুডআল, ডিবিই, -এর নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা, নোবেল শান্তি পুরস্কার জয়ী মেইরিড ম্যাগুয়াইয়ার, এবং নারায়ণ রূদয়ালয় -এর ব্যবস্থাপনা পরিচালক ডা. দেবী শেঠী।
উল্লেখযোগ্য অন্য বক্তাদের মধ্যে আরো রয়েছেন মেক্সিকোর প্রাক্তন প্রেসিডেন্ট ভিনসেন্ট ফক্স কেসাদা, ব্রাজিলের প্রাক্তন পরিবেশমন্ত্রী মারিনা সিলভা, সমাজকর্মী ও অভিনেত্রী লিলি কোল, সমাজকর্মী ও অভিনেত্রী শ্যারন স্টোন, মাস্টার অব ইউনিভার্সিটি কলেজ অক্সফোর্ড ব্যারোনেস ভ্যালেরী আমোস, ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির প্রেসিডেন্ট চিকিৎসাবিদ্যা ও সংক্রামক রোগের অধ্যাপক আদীবা কামারুলজামান, সীড গ্লোবাল হেলথ-এর প্রতিষ্ঠাতা হার্ভার্ড মেডিকেল স্কুল-এর ড. ভ্যানেসা কেরী, ইউগেনা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিৎসুুরু ইজুমো, সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকে-এর প্রধান নির্বাহী পিটার হলব্রুক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কেনিয়ার পল টেরগাট প্রমূখ।
আরও পড়ুন: উৎসে কর আগামী ৫ বছরের জন্য ০.৫ শতাংশ বহাল চায় বিজিএমইএ
সমাপনী বক্তব্য রাখবেন লেখিকা ও মানবাধিকার কর্মী মারিনা মাহাথির, মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডী হিউমান রাইটস-এর প্রেসিডেন্ট কেরী কেনেডী, গ্রামীণ আমেরিকা’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া জাং, থিংক-অস্ট্রিয়া এর হেড অব স্ট্র্যাটেজী ইউনিট এবং ফেডারেল চ্যান্সেলর এর বিশেষ উপদেষ্টা ড. অ্যান্টোনেলা মেই-পচলার, জাতিসংঘ এসডিজি অ্যাডভোকেট এবং হুইটেকার পিস এন্ড ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফরেস্ট হুইটেকার, এবং নোবেল শান্তি পুরস্কার ২০০৩ জয়ী শিরিন এবাদি।
এ বছরের বিষয়বস্তুর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, বেকারত্ব দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা, সামাজিক ব্যবসায়ে ক্রীড়ার ভূমিকা, থ্রি-জিরো ক্লাব, এবং সামাজিক ব্যবসার উপর একাডেমিক গবেষণা ইত্যাদি।
১৩৪৮ দিন আগে
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রূপম আনোয়ার ইউএনবিকে জানান, সেতু বিভাগ বুধবার ইউনূস সেন্টারে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।
ইউনূস সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহিমা খাতুন আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
রহিমা খাতুন ইউএনবিকে বলেন, তারা ইতোমধ্যে অধ্যাপক ইউনূসের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।
আগামী ২৫ জুন দেশের ৬৪ জেলায় একযোগে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপিত হবে।
আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান বিএনপির
পদ্মা সেতু আমাদের জাতীয় গর্ব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৩৫২ দিন আগে