দীপ্ত টিভি
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
৩১০ দিন আগে
হাজার পর্বে দীপ্ত টিভির 'মান অভিমান'
দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ করা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন দর্শকপ্রিয়তা ধরে রেখে দীর্ঘদিন চালিয়ে যাওয়া। আর এই কঠিন কাজটিই সহজ করেছে দীপ্ত টিভি। টেলিভিশনটির জনপ্রিয় ধারাবাহিক নাটক 'মান অভিমান' -এর ১০০০তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে আগামী ২৬ জুন সন্ধ্যা ৭টায়।প্রায় সাড়ে তিন বছর ধরে নাটকটি দীপ্ত টিভিতে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। সপ্তাহের প্রতিদিনই প্রচার হওয়া বাংলাদেশের কোনো নাটক এই প্রথমবারের মতো হাজার পর্বের মাইলফলক অর্জন করতে যাচ্ছে।বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস 'প্রাইড এন্ড প্রেজুডিস'-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। নাটকটি পরিচালনা করছেন আশিস রায় এবং লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।নাটকটিতে অভিনয় করেছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার ও ইমিলা হকসহ আরও অনেকে।'মান অভিমান' মূলত মধ্যবিত্ত পরিবারের পাঁচটি মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শুরু থেকে ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা তৈরি করেছে। যার ফল আজকে হাজার পর্ব পর্যন্ত আসা।
আরও পড়ুন: বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
এবার উত্তর আমেরিকায় মুক্তি পাবে ‘গলুই’
১৩৫০ দিন আগে