কালো মানিক
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা মো. সোহাগ মৃধাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মারামারি, হত্যাচেষ্টা, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ জুন) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে সারমিন সুলতানা, তার স্বামী শাহরিয়ার আহম্মেদ এবং ননদ মাহিনুর বেগম তাদের বাড়ির বৈঠকখানায় বসে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে সোহাগ মৃধাসহ কয়েকজন অভিযুক্ত সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালান।
মামলার এজাহার অনুযায়ী, হামলাকারীরা শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে সোহাগ মৃধা হাতে থাকা ধারালো দা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। তিনি সরে যাওয়ায় কোপটি তার বাঁ চোখের ভ্রুর ওপর লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় শাহরিয়ার আহম্মেদকে রক্ষা করতে এগিয়ে গেলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন। হামলার সময় মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া সে সময় দুই নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। সে সময় অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন উপপরিদশর্ক (এসআই) অনুপ দাস।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সোহাগ মৃধার পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া মির্জাগঞ্জ থানার একটি মামলায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুজ্জামান জানান, গ্রেপ্তার সোহাগ মৃধাকে আজ (রবিবার) আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২০২৫ সালে প্রয়াত সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়াকে কালা মানিক নামের একটি গরু ঈদে উপহার দিয়েছিলেন সোহাগ মৃধা। ট্রাকে করে সাজিয়ে ঢাকা নেওয়ার পর খালেদা জিয়া গরুটি উপহার হিসেবে গ্রহণ করেন। পরে এলাকার নেতাকর্মীদের নিয়ে ঈদ করার জন্য গরুটি সোহাগকে ফেরত দেওয়া হয়। তবে এ বছর পরে কালা মানিক গরুটি ঢাকায় নিয়ে ২১ লাখ টাকায় বিক্রি করেছেন সোহাগ।
৭ দিন আগে
কোরবানির হাটের জন্য প্রস্তুত খুলনার ৩২ মণের ‘কালো মানিক’
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলার সাত ফুট উচ্চতা ও ১৫ ফুট দৈর্ঘ্যের ৩২ মণ ওজনের কালো মানিক স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উপজেলার আটালিয়া ইউনিয়নের রোস্তমপুর গ্রামের গরুর মালিক প্রবীর মজুমদার জানান, তিনি তার খামারে আরও তিনটি গরুর সঙ্গে কালো মানিক নামে গরুটিকে লালন ও পালন করেছেন।
বড় সাইজের গরুটিকে দেখতে প্রতিদিনই লোকজন খামারে ভিড় করছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দেড় লাখের বেশি কোরবানি পশু প্রস্তুত: জেলা প্রাণিসম্পদ দপ্তর
ঘটনাস্থলে থাকা স্থানীয় এনামুল গাজী ইউএনবিকে বলেন, ‘উপজেলায় কালো মানিকের চেয়ে বড় গরু আর নেই বলে অনেক খামারিদের কাছে শুনেছি। তাই নিজের চোখে দেখতে এসেছি।’
বড় আকৃতির গরুর কথা শুনে দেখার আগ্রহ হয়েছিল। তাই দেখতে এসেছি। আমি অনেক খামারির কাছে খবর নিয়েছি, উপজেলায় এত বড় গরু আর নেই।
মালিক প্রবীর মজুমদার বলেন, ‘আমার কালো মানিক খুব শান্ত স্বভাবের গরু। তার কোনো রাগ নেই। কারো দিকে তেড়েও আসে না।’
প্রবীর মজুমদার একজন প্রবাসী শ্রমিক ছিলেন। দেশে ফিরে আসার পর পাঁচ বছর আগে নিজের বাড়িতে তার গরুর খামার শুরু করেন। গত দুই বছর ধরে আরও তিনটি গরু সঙ্গে কালো মানিককে লালন ও পালন করেন। তিনি প্রতিদিন গরুটিকে প্রায় ১০ কেজি করে খাবার খাওয়ান। এর মধ্যে গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা, শুকনো খড় ও কাঁচা ঘাস রয়েছে।
আরও পড়ুন: এবার ১.২১ কোটির বেশি কোরবানির পশু প্রস্তুত: মন্ত্রী
প্রবীর দাবি করেন, তিনি কালো মানিককে মোটাতাজাকরণের কোনো ওষুধ ব্যবহার করেননি তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নিয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা বলেন, ‘উপজেলায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত কোরবানির পশু পাওয়া যাচ্ছে। তবে বিক্রি এবং ভালো দাম পাওয়া নিয়ে কৃষকরা কিছুটা চিন্তিত রয়েছেন।’
১৪৫৪ দিন আগে