বিনোদনকেন্দ্র
সাভারের বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ঈদুল আজহা উপলক্ষে বিনোদনপ্রেমী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাভারের বিনোদনকেন্দ্রগুলো। ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে বর্ণাঢ্য সাজে সেজেছে এসব বিনোদনকেন্দ্র । বিশেষ করে থিম পার্কগুলোতে স্বল্পমূল্যের বিভিন্ন অফার প্যাকেজ থাকায় বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
রবিবার (৩১ মে) ঈদের চতুর্থ দিন সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় থিমপার্ক ফ্যান্টাসি কিংডমে গিয়ে চোখে পড়ে হাজারো দর্শনার্থীদের সমাগম। বিশ্বমানের আদলে গড়ে ওঠা বেশ কিছু রাইড নিয়ে সাজানো পার্কটি বিনোদনপ্রেমী সব বয়সী মানুষের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে।
পার্কটিতে ঘুরতে আসা দর্শনার্থীদের কেউ চড়ছেন রোমাঞ্চকর রোলার কোস্টারে, কেউ ম্যাজিক কার্পেটে কিংবা উড়ন্ত দোলায়। বাচ্চারা চালাচ্ছে রেসিং কার। অনেকে আবার ট্রেনে চড়ে পার্ক ঘুরে দেখছে।
কিশোর মতরুণদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। সেখানে তারা ডিজে গানের তালে নীল জলের কৃত্রিম ঢেউয়ের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। কৃত্রিম পাহাড়ের ঝরনায় পানিতে নেমে আনন্দ উপভোগ করছে তরুণ-তরুণীরাও।
এ সময় প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর স্মৃতির মুহূর্তগুলো মুঠোফোনে ধারণ করতে দেখা যায় শত শত দর্শনার্থীকে।। এ সময় সবাই পরিবারের সদস্য প্রিয়জনদের নিয়ে আনন্দ উপভোগ করতে ব্যস্ত ছিলেন।
পার্কে ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগলে খাওয়ার জন্য রয়েছে ছোট ছোট ফুড কোর্টসহ তিন তারকা মানের ক্যাফে আশুলিয়া, লিয়া রেস্তোরাঁ ও ওয়াটার ক্যাফে।
৪ দিন আগে
বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ ও বিনোদনকেন্দ্রে দর্শনার্থীর ঢল
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও বিনোদনকেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
নানা বয়সের মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে ফিরে আনন্দ করছেন। বিশেষ করে শিশুরা বিনোদনকেন্দ্রেগুলোতে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উল্লাস করছে।
ঈদ উপলক্ষে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করতে বিনোদনকেন্দ্রগুলোও নানাভাবে সাজানো হয়েছে।
সোমবার দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ, হযরত পীর খানজাহান (রহ.) মাজার ও বারাকপুর সুন্দরবন রিসোর্টে গিয়ে দেখা গেছে, দর্শনার্থীদের বেশ ভিড়। আনন্দের সময়গুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন, কেউবা সেলফি তুলছেন।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
আরও পড়ুন: বাগেরহাটে জমে উঠেছে পশুর হাট
খুলনা থেকে পরিবার নিয়ে ষাটগম্বুজ মসজিদ দেখতে আসা দেলোয়ার হোসেন জানান, ষাটগম্বুজ মসজিদের নির্মাণ শৈলি দেখে তাদের মুগ্ধ করেছে। ৬০০ বছরের পুরান এই নিদর্শন দেখে তার ইতিহাস জানার আগ্রহ তৈরি হয়েছে।
১৪২৪ দিন আগে