যুবদল কর্মী
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মীকে হত্যা
চট্টগ্রামের রাউজানে পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় আবদুল মজিদ প্রকাশ মুজিব ভান্ডারী (৫৬) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় তিনি স্থানীয় বাজারের মুদি দোকানে বসে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
রাউজান থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত আবদুল মজিদ অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা। তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্র জানালেও দলের কোনো পদে ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন মজিদকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) টিবলু কান্তি দে বলেন, তার চোখের ওপরে, বুকে ও কোমরে মোট তিনটি গুলি লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা এসে বাজারের একটি মুদি দোকানে বসা অবস্থায় মজিদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যান।
ওসি আরও জানান, নিহত মজিদের রাজনৈতিক পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোক। তাদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান চলছে।
৮ দিন আগে
নাটোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে যুবদল কর্মীর ছুরিকাঘাতের অভিযোগ
নাটোরে যুবদল কর্মী শাওন দাসের বিরুদ্ধে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুকে (৩৫) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে আহত অবস্থায় বাবুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবু অভিযোগ করেন,দুপুরে শহরের বঙ্গজ্জল এনডিটিআই মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার পর যুবদল কর্মী শাওন দাস তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন: আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগকে ভোট দিবে জনগণ: শেখ হাসিনা
১৩ বছরে একটি মানুষও না খেয়ে কষ্ট করেনি: কৃষিমন্ত্রী
১২৬৭ দিন আগে
যুবদল কর্মী হত্যা: পুলিশ সুপারকে আসামি করে বিএনপির মামলার আবেদন
নারায়ণগঞ্জে যুবদল কর্মী রাজা প্রধান শাওনকে হত্যার ঘটনায় জেলা পুলিশ সুপারসহ ৪২ জন ও আজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে বিএনপির পক্ষ থেকে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাদী হয়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমরান হোসেনের আদালতে এই মামলার আবেদনটি করেন। এসময় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা রিজভীর সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন।
মামলার আবেদনটিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান সহ বিয়াল্লিশ জন কর্মকর্তা ও সদস্যের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়েছে। এক নম্বর আসামি করা হয়েছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের এস আই মাহফুজুর রহমান কনককে। এছাড়া আজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে এই মামলার আবেদনে।
মামালার আবেদনে অভিযোগ করা হয়, এক নম্বর আসামি জেলা ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনকের অস্ত্রের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়েছে এবং এ ঘটনায় অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করায় তাদেরও আসামি করা হয়েছে।
আরও পড়ুন:নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১
আদালতে আবেদন করার পর মামলার বাদী রুহুল কবির রিজভীর আইনজীবী (সুপ্রীম কোর্ট) অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, আদালত আবেদনটি গ্রহণ করেছে এবং তা যাচাই বাছাই করে পরবর্তীতে আইনসম্মত আদেশ প্রদান করবে বলে তাদের নির্দেশ দিয়েছে।
এ ব্যাপারে মামলার বাদী বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আমি তীব্র নিন্দা জানাই। সরকার সংবিধান লঙ্ঘন করে বিএনপির গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। গত ১ সেপ্টেম্বর ঘটনা তাই প্রমাণ করেছে।
এর মাধ্যমে দেশে একদলীয় সরকারের নমুনার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
আরও পড়ুন:পুলিশ-বিএনপি সংঘর্ষ: নারায়ণগঞ্জে ৭১ জনের নাম উল্লেখ করে মামলা
নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি জাকির খান গ্রেপ্তার, বিদেশি পিস্তল জব্দ
১২৭৯ দিন আগে