বেনাপোল সীমান্ত
বেনাপোল সীমান্তে জড়ো করা ব্যক্তিদের সরিয়ে নিল বিএসএফ
বেনাপোলের সাদিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া খুলে শূন্যরেখায় জড়ো করা ১০ থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ।
বুধবার (৩ জুন) সকালে তাদের সরিয়ে নেওয়া হয় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।
এদিকে, শূন্যরেখা থেকে ১০-১২ জনকে সরিয়ে নেওয়ার পর সীমান্ত এলাকা থেকে বিজিবির অতিরিক্ত সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সীমান্তের ওই এলাকায় স্বাভাবিক টহল কার্যক্রম চলছে।
গত রবিবার (৩১ মে) রাত থেকে সাদিপুর সীমান্ত এলাকায় পুশইনকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় সীমান্তের শূন্যরেখায় ১০-১২ জন নারী-পুরুষ ও শিশু আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছিল।
বিজিবি জানায়, কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম-নীতি অনুসরণ না করেই বিএসএফ এসব নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশি নাগরিক দাবি করে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এরপর তারা সীমান্তের শূন্যরেখায় আটকে পড়ে। সে সময় খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে জঙ্গলের মধ্যে অবস্থান করায় চরম দুর্ভোগে পড়েন তারা।
আটকে থাকা নারী-পুরুষ ও শিশুরা বাংলাদেশি নাগরিক কিনা, এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণপত্র বা তথ্য না পাওয়ায় তাদের গ্রহণ করতে বিজিবি অস্বীকৃতি জানায়। নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা।
এর আগে, গত ৩১ মে রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে ১০০ থেকে ১২০ জন মানুষকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টাও ব্যর্থ হয়। স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ভারতীয় অংশে সেবারও ১০০ থেকে ১২০ জন মানুষকে রাখা হয়েছিল।
এরপর পুশইনের আশঙ্কায় বেনাপোল সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন, রাতের টহল বৃদ্ধি এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রম জোরদার হওয়ার পর থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-ভারত সীমান্তেও। বিশেষ করে ভারতে জন্মগ্রহণকারী ও দীর্ঘদিন ধরে বসবাসরত অনেক মানুষের নাগরিকত্ব নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ বুধবার যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গত ৩১ মে থেকে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি, আমাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশইনের সম্ভাবনা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও জনবল বৃদ্ধি করা হয়। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমাদের বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
তিনি বলেন, ৩১ মে রাতে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া-সংলগ্ন এলাকার সীমান্ত লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। সেটি দেখার পর আমাদের আশঙ্কা হয়, ভারত থেকে পুশইনের চেষ্টা হতে পারে। আমরা একপর্যায়ে দেখতে পাই, ১০০ থেকে ১২০ জন মানুষকে তারা গাড়ি থেকে নামিয়েছে। এরপর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়। এ সময় মাইকিং ও বাঁশি বাজিয়ে বিএসএফকে সতর্ক করা হয়, যেন কোনোভাবে তারা পুশইনের চেষ্টা করতে না পারে।
তিনি আরও বলেন, তারপরও তারা কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জনকে বের করে দেয়। সেই ১০-১২ জন মানুষ শূন্যরেখার ভারতীয় অংশে ১০০ থেকে ১৫০ গজ দূরে অবস্থান করে। তাদের আমরা কোনোভাবেই আমাদের সীমান্তে আসতে দেইনি। আজ (বুধবার) সকাল থেকে তাদের আর দেখা যাচ্ছে না। হয়তো বৈরী আবহাওয়ার কারণে তারা ঝোপঝাড়ের মধ্যে অবস্থান করতে পারে।
১ দিন আগে
যশোরে বিএনপি নেতা খুন: বেনাপোল সীমান্তে সতর্ক বিজিবি
যশোর সদরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে (৫৫) গুলি করে হত্যার ঘটনায় বেনাপোল সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি চালাচ্ছে বিজিবি।
গতকাল (শনিবার) রাত ৮টার দিকে শংকরপুর এলাকার হুদা মেমোরিয়াল একাডেমির সামনে আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে ছিলেন। আলমগীর যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নগর বিএনপির সাবেক সদস্য ছিলেন। এলাকায় জমি কেনা-বেচার ব্যবসা করতেন তিনি।
নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল সন্ধ্যার পর আলমগীর একটি মোটরসাইকেলে চড়ে শহরের বটতলা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে তাকে গুলি করা হয়। সংবাদ পেয়ে আমি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই।
সীমান্তে নরজদারি বৃদ্ধির বিষয়ে আজ সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আলমগীর হোসেন হত্যার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সেইসঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব স্থানে ভারতের কাঁটাতারের বেড়া নেই, সীমান্তের সেসব স্থানে ব্যাপক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
১৫১ দিন আগে
বেনাপোল সীমান্তে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদক জব্দ
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ মে) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
জব্দ করা মাদক ও পণ্য জব্দগুলো হলো— দেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী এবং একটি সিএনজি।
সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সোমবার (১৯ মে) রাতে আমড়াখালী চেকপোস্ট সীমান্ত, হিজলী বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।’
আরও পড়ুন: পালানোর সময় বেনাপোল থেকে গ্রেপ্তার যুবলীগের কেন্দ্রীয় নেতা
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হয় বলে জানান তিনি।
সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, ‘জব্দ পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।’
এ ছাড়া, সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
৩৮০ দিন আগে
বেনাপোলে ২০১ কেজি ভায়াগ্রা পাউডার জব্দ
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চারটি বস্তায় ২০১ দশমিক ৫ কেজি ভায়াগ্রা পাউডারের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারের এসএ পরিবহনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভায়াগ্রার এ চালানটি জব্দ করা হয়।
জব্দকৃত ভায়াগ্রা পাউডারের আনুমানিক মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারিরা ভ্যানযোগে ভায়াগ্রা পাউডারের বড় একটি চালান নিয়ে এসএ পরিবহনের সামনে পাকা রাস্তার ওপর আসে। এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চারটি বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ভায়াগ্রা পাউডারের বস্তাগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন, স্ত্রী আটক
তবে ভায়াগ্রার চালানটি পাচারের উদ্দেশে এসএ পরিবহনের সামনে আনেন চোরাকারবারিরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে।’
৩৮৩ দিন আগে
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বেনাপোলে গ্রেপ্তার ২
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম (২২) পাবনা জেলার সদর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলাম (২২) সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে ধান্যখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন জাহিদুল ও জহিরুল। সে সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা ক্যাম্পের বিজিবির একটি টহলদল তাদের জেলেপাড়া নামক এলাকা থেকে আটক করে।
আরও পড়ুন: গোয়াইনঘাট সীমান্তে উত্তেজনা, স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, পাঁচ বছর আগে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ বিষয়ে ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া বিজিবি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, আটকদের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
৩৯০ দিন আগে
বেনাপোল সীমান্তে ৮টি স্বর্ণের বার উদ্ধার
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৭৫ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুটখালী সীমান্তের সজলের মোড় নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, খবর পেয়ে তারা বিজিবির একটি টহল দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুটখালী সীমান্তে অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সজলের মোড় এলাকায় কালো কাপড়ে মোড়ানো একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ব্যাগের ভেতর থেকে প্রায় ৯৩৮ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার পাওয়া গেছে।
উল্লেখ্য, বিজিবি গত ১৩ মাসে এ পর্যন্ত ২৩টি অভিযানে ৬৬ কেজি স্বর্ণ জব্দ করেছে এবং এসবের সঙ্গে জড়িত ২৩ জনকে আটক করেছে।
আরও পড়ুন: খুলনায় জুতার ভিতর থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২
লালমনিরহাট সীমান্তে ১ জন আটক, ৪৫টি স্বর্ণের বার জব্দ
১২০৯ দিন আগে
বেনাপোল দিয়ে বাংলাদেশে ফিরলেন আরও ১০৫ জন
ভারত থেকে শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ১০৫ বাংলাদেশি বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন।
ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোলের একটি আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা তাদের নিজ খরচে সেখানে অবস্থান করবেন।
কলকাতাস্থ বাংলাদেশের উপ হাইকমিশন থেকে অনাপত্তিপত্র নিয়ে দেশে ফেরেন তারা। এদিকে, শুক্রবার বাংলাদেশ থেকে ২১ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে যান।
আরও পড়ুন: সীমান্তে আটক ১৫ জন বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন
বাংলাদেশ সরকার ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয়ার আগে অনেক রোগী ও শিক্ষার্থী দেশে ফেরার জন্য রওনা হয়েছিলেন।
ভারত থেকে আসা সামাদ নামে এক যাত্রী জানান, অন্তত একদিন আগে বর্ডার বন্ধের ঘোষণা দেয়া উচিত ছিল। তাহলে বর্ডারে এসে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। ওপারে আটকে থাকা যাত্রীদের মধ্যে বেশির ভাগই রোগী এবং শিক্ষার্থী।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১৪ দিন ইমিগ্রেশন বন্ধের নির্দেশনাপত্র হাতে পেয়ে যাত্রীদের পাসপোর্টের যে আনুষ্ঠানিকতা সেটি বন্ধ রাখা রয়েছে। হাইকমিশনার কর্তৃক বিশেষ অনুমতিপত্র নিয়ে আসা যাত্রীদের ছাড় দেয়া হচ্ছে। গত ৪ দিনে বেনাপোল দিয়ে ভারত থেকে ৮১০ জন যাত্রী দেশে ফিরেছেন।
১৮৬১ দিন আগে
বেনাপোল সীমান্তে গত বছর ১২০ কোটি টাকার মাদক, অস্ত্র ও সোনা জব্দ
যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ১২০ কোটি টাকার মাদক, অস্ত্র, ডলার ও সোনাসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
১৯৮০ দিন আগে
বেনাপোল সীমান্তে ৯.২ কেজি সোনারবারসহ নারী আটক
বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শুক্রবার রাতে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি।
২১০৫ দিন আগে
বেনাপোলের সীমান্তে বিজিবির ওপর হামলা, গুলিবিদ্ধ ১
বেনাপোলের দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকায় সোমবার ভোরে ফেনসিডিলের চালান আটকের সময় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিজিবি।
২১৮৭ দিন আগে