দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রী ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাসটি বিজয়নগরের রামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী দিগন্ত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শ্যামলী বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিসহ খাদে পড়ে যায়। দুর্ঘটনায় উভয় বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৩ তরুণ নিহত
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, পুলিশ আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৭৮১ দিন আগে
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর সেতুর কাছে শুক্রবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে।। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
১৯২৪ দিন আগে
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় শুক্রবার সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
২৩৩০ দিন আগে