বংশাল
রাজধানীতে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর বংশালের সিদ্দিক বাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. শামিম হাসনাত (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক।
নিহত শামীম হাসনাতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ছিলেন।
এ বিষয়ে আবাসিক হোটেলের মালিক মো. আবদুল কাদির জানান, গতকাল (বুধবার) রাত থেকেই তার হোটেলের কক্ষটি বন্ধ ছিল। পরে আজ সকালে হোটেলের ঝাড়ুদার সাহিদা বেগম কক্ষের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় ওই ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।। পরে আমরা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানাই।
নিহতের বড় ভাই মোশারফ হোসেন জানান, ‘আমার ছোট ভাই কোনো কাজকর্ম করত না; আমার কাছ থেকে হাতখরচ নিয়ে চলত। প্রায় দশ বছর আগে সে বিয়ে করেছিল, বিয়ের দুই মাসের মধ্যেই অবশ্য তাদের ডিভোর্স হয়ে যায়। সে ইয়াবায় আসক্ত ছিল। এ কারণে আমার বাবা তাকে ২০১৮ সালে বাসা থেকে বের করে দেন। পরে আজকে আমি কর্মস্থলে এসে টেলিফোনে জানতে পারি, আমার ভাই ওই হোটেলে মৃত অবস্থায় পড়ে আছে।’
পুলিশের এক সূত্র থেকে জানা যায়, অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি মাহফুজুল হক জানান, আজ (বৃহস্পতিবার) সকালে খবর পেয়ে বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার ‘ঢাকা প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আমরা ঐ ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা হোটেলের ব্যবস্থাপকের কাছ থেকে জানতে পারি, ঈদুল আজহার পর থেকে ওই হোটেলেই ভাড়া থাকতেন শামীম হাসনাত। তবে তিনি ঠিক কী কাজ করতেন, সে বিষয়ে এখনও আমরা জানতে পারিনি।
১ দিন আগে
রাজধানীতে দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩
রাজধানীর বংশালের টেকেরহাট লেনের পাওয়ার টুল স্কেলের দোকানের ভেতরে আগুন লেগে দগ্ধ হয়েছেন ৩ জন।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন— দোকান কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ (সোমবার) দুপুরের দিকে বংশাল এলাকা থেকে তিন যুবককে দগ্ধ অবস্থায় জরুরী বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাতের শরীরের ২৫ শতাংশ ও রকি শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় রকি ও ইফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা দোকানের ম্যানেজার রাফিন জানান, আমাদের পাওয়ার টুল স্কেল দোকানের ভিতরে বিদ্যুৎ সুইচ দিলে হঠাৎ আগুন ধরে ৩ জন বিক্রেতা (সেলসম্যান) দগ্ধ হন। পরে আমরা দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
২৫ দিন আগে
রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর বংশালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. আমিন (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বংশালের নাজিরা বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল পৌঁনে ১০টার দিকে পথচারীরা আমিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলি সানি গ্রামের বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি বিডিআর ১ নং গেট এলাকায় থাকতেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ে নিহত
আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী জিসান জানান, পুরান ঢাকায় অল্প বৃষ্টি হলেই নাজিরা বাজার এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল সারারাত বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমিন নামের ওই ব্যক্তি সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা একটি বাঁশ দিয়ে তাকে টেনে দূর থেকে কাছে এনে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, ওই যুবকের বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশকে অবহিত হয়েছে।
২৭৭ দিন আগে
বংশালে ফ্যানের দোকানে বাড়তি দাম রাখায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
রাজধানীর বংশাল রোডের বিভিন্ন ইলেকট্রনিক দোকানে চার্জার ফ্যানসহ ইলেকট্রনিক যন্ত্রপাতির বাড়তি দামে বিক্রি করায় শনিবার অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (এনসিআরপি) দুটি ভ্রাম্যমাণ আদালত।
এই সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আরও পড়ুন: এডিস নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে: শেখ তাপস
এর মধ্যে সুন্দরবন স্কয়ার মার্কেটে অবস্থিত বেলাল ট্রেডিং হাউসকে ২০ হাজার টাকা এবং ওই এলাকায় বিক্রি হওয়া বৈদ্যুতিক যন্ত্রপাতির প্রধান আমদানিকারক খান ট্রেডিং হাউসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কৃর্তপক্ষ।
১৪৩৩ দিন আগে
পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার বংশালের নিমতলী এলাকায় শুক্রবার একটি প্লাস্টিকের পাইপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরেরউপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, মাজেদ সরদার সড়কের মা-বাবর দোয়া প্লাস্টিক কারখানায় বিকাল ৪টা ৪৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ফায়ার সাভিসের ৪টি ইউনিট বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভগ্নিপতির দেয়া আগুনে ভাই-বোন দগ্ধ: বোনের মৃত্যু
১৫৬০ দিন আগে
১ম শ্রেণির শিশু ধর্ষণের দায়ে ১২ বছরের বালক গ্রেপ্তার
প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুরান ঢাকার কায়েতটুলি এলাকা থেকে ১২ বছরের এক বালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩৫১ দিন আগে