স্কাইডাইভিং
ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, নিহত ১১
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১১ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (২৮ জুন) ন্যান্সি শহরের উপকণ্ঠে অবস্থিত ন্যান্সি-এসি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি যান্ত্রিক ত্রুটির শিকার হয় এবং ‘প্রায় উল্লম্বভাবে’ নিচে আছড়ে পড়ে বলে জানিয়েছেন মিউর্ত-এ-মোজেল অঞ্চলের প্রিফেক্ট ইভ সেগুই।
স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম-টিভিকে তিনি বলেন, বিমানটি বিমানঘাঁটির কাছাকাছি একটি জনবসতিপূর্ণ এলাকার সীমানায় বিধ্বস্ত হয়।
ইভ সেগুই বলেন, ‘দুর্ঘটনাটি যদি আর কয়েক মিটার দূরে ঘটত, তাহলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারত।’
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি একটি স্কাইডাইভিং ক্লাবের মালিকানাধীন ছিল এবং প্যারাশুট জাম্প কার্যক্রমে অংশ নিচ্ছিল।
দুর্ঘটনার পরপরই জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
ওকলাহোমায় স্কাইডাইভিং দুর্ঘটনায় ৪৪ বছর বয়সী নারী নিহত
সালিসো, ওকলাহোমাযুক্তরাষ্ট্রের পূর্ব ওকলাহোমার পুলিশ জানিয়েছে, স্কাইডাইভিংয়ের সময় মাটিতে পড়ে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
সালিসোর পুলিশ জানিয়েছে, পোটো শহরের হিদার গ্লাসগো শনিবার বিকালে মাটিতে পড়ার পর একটি হাসপাতালে মারা যান।
সালিসো পুলিশের এক বিবৃতিতে বলা হয় যে স্কাইডাইভের সময় একটি অজানা সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন: তুরস্কে নতুন করে ভূমিকম্পে নিহত ৩, আহত ২ শতাধিক
প্রত্যক্ষদর্শীরা তদন্তকারীদের জানিয়েছে, গ্লাসগোর প্যারাসুট খুলেছিল, কিন্তু তিনি ঘুরপাক খাচ্ছিলেন এবং আর্কানসাস স্টেট লাইনের কাছে ও ওকলাহোমা সিটির প্রায় ১৫০ মাইল পূর্বে সালিসোতে মাটিতে আঘাত করেন।
গ্লাসগো কতদূর পড়েছিলেন তা স্পষ্ট নয় এবং মঙ্গলবার তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র কিছু বলেননি।
পুলিশ জানিয়েছে, গ্লাসগো একক লাফ দেয়ার আগে ট্যান্ডেম লাফ (একজন প্রশিক্ষক সঙ্গে রেখে স্কাইডাইভিং) সম্পন্ন করেন, তখন তিনি পড়ে মারা যান।
এ ঘটনায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্তে সহায়তা করছে।
এফএএ এক বিবৃতিতে বলেছে যে তারা মূল এবং সংরক্ষিত প্যারাসুটগুলোর প্যাকিং তদন্ত করছে এবং স্থানীয় কর্তৃপক্ষ তদন্তের অন্যান্য দিকগুলোর দায়িত্বে রয়েছে।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: অবশেষে লাশ হস্তান্তর
১২২২ দিন আগে