স্নাতক প্রথম বর্ষ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৭৪৫ আসন খালি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মেধা তালিকার ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে এখনও ১৭৪৫টি আসন খালি রয়েছে বলে জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান উল আম্বিয়া।
আরও পড়ুন: করোনার ছুটির মধ্যে পরীক্ষা নেবে ইবি
সূত্র মতে, গত ১১ জানুয়ারি প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়। এই সময় তিনটি ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয় ৩৫০ জন। ফলে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৫০৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৮৭৭টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩৬৪টি আসন খালি রয়েছে।
আরও পড়ুন: ইবির এমফিল, পিএইচডি ভর্তি পরীক্ষা শুক্রবার
খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এরপরও আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।
শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।
১৬৫০ দিন আগে
শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করুন: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষার্থীদের স্বার্থ সমুন্নত রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
১৯৭৪ দিন আগে
ইবি প্রথম বর্ষের ক্লাস শুরু রবিবার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে রবিবার।
২৩৬৯ দিন আগে