কেরানীগঞ্জ
খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী
অবৈধ দখলদারদের হাত থেকে খালের দখল উদ্ধার করে খালের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁঠি খাল পুনর্খনন এবং খালের উভয় পাড় সুরক্ষা কাজ পরিদর্শনকালে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। দেশব্যাপী খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, এই মূহুর্তে চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন-পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকারের ভিত্তিতে দেশব্যাপী খাল খননের প্রকল্প নেওয়া হবে। কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ শিগগিরই সমাপ্ত হবে, এটিকে টেকসই ও নদীর সঙ্গে সংযোগ এবং পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আর একটি প্রকল্প নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল-পুকুর-জলাশয় খনন-পুনর্খনন কর্মসূচি দিয়েছেন। খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। খাল খনন-পুনর্খনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদীর নাব্যতা ফিরিয়ে পাবে এবং জলবদ্ধতা দূর হবে।
মন্ত্রী শুভাঢ্যা খালের খেজুরবাগ, জোড়া ব্রিজ, চুনকুটিয়া এবং আঁটি খালের জয়নগর এলাকা পরিদর্শন করেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্ল্যাহ আমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওমর ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ নিপুর রায় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
৮ দিন আগে
সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিখোর ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গয়েশ্বরের
নির্বাচন-পরবর্তী কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন নিয়ে উন্নয়ন, মাদক ও ছিনতাইমুক্ত কেরানীগঞ্জ গড়ার লক্ষে বিএনপির নেতা-কর্মীসহ যেকোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক কারবারি ও ছিনতাইকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, বিএনপির নেতা-কর্মীসহ যেকোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবারি ও ছিনতাইকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। অপরাধী যেই হোক, তাকে মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হবে।
প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাকে ঢাকা-৩ আসনের জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের পক্ষে এবং তাদের স্বার্থ রক্ষা করা আমার কর্তব্য। তাই সব দলের লোকই আমার কাছে সমান অধিকার পাবে। প্রশাসনের দুর্বলতা নিয়ে অপরাধী যাতে কোনো অপরাধ করতে না পারে। অতি উৎসাহিত হয়ে থানা পুলিশ দিয়ে যেন কাউকে অযথা হয়রানি করার চেষ্টা না করা হয়। আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাই। কোনো কর্মকর্তা আমার কথা না শুনলে বা জনগণের স্বার্থে কাজ না করলে আমি সংসদে বলতে বাধ্য হব।’
ঢাকা-৩ আসনের এই এমপি বলেন, পুলিশ এবং উপজেলা প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সমাজে অপরাধ কমে যাবে।
মন্ত্রিত্বের বিষয়ে গয়েশ্বর বলেন, আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে না, আমি তা আগেই জানতাম। তবুও আমন্ত্রণ পেয়ে মন্ত্রিপরিষদে উপস্থিত হয়েছিলাম। পরে জাতীয় গোয়েন্দা সংস্থার অসদচারণের কারণে রাগ করে মন্ত্রিপরিষদ থেকে চলে আসি, কিন্তু একটি পত্রিকা পরের দিন নিউজ করেছে— গয়েশ্বর চন্দ্র রায় মন্ত্রীত্ব পায়নি বলে মন্ত্রিপরিষদ থেকে রাগ করে চলে গেছেন।
মিডিয়ার প্রতি অনুরোধ করে তিনি বলেন, মিডিয়া বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা মনগড়া কোনো নিউজ করবেন না; কারও চরিত্র হরণ করবেন না। আমি জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এমপি হয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে যে স্থানে দেবেন, আমরা সেটাই মেনে নিতে বাধ্য।
স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আমার কোনো পুলিশ প্রটোকলের প্রয়োজন নাই। আমি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করি। আমার কেউ শত্রু নাই। আমি একা রিকশা করে চলার অভ্যাস আছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। যার যোগ্যতা আছে সে-ই দাঁড়াবে, কারও পক্ষে আমি হস্তক্ষেপ করতে পারব না। এখন থেকে জনগণের পক্ষে কাজ শুরু করুন। কোনো কারণে যেন জনগণের স্বার্থ নষ্ট না হয়।
৯ দিন আগে
কেরানীগঞ্জে খোলা জ্বালানি তেল বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার কেরানীগঞ্জের অবৈধভাবে খোলা অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে ১৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সেইসঙ্গে তিন প্রতিষ্ঠান মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা ও (লুজ) জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে এই অভিযানে চলে। ঢাকার হেমায়েতপুর সেনা ফাঁড়ির সদস্য এবং কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সেনা ফাঁড়ি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তিনটি পৃথক দোকান থেকে সর্বমোট ১ হাজার ২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়েছে। অভিযানে অভিযুক্ত দোকান মালিকদের আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
তথ্য অনুযায়ী, রাকিব অটো নামের একটি প্রতিষ্ঠান থেকে এক হাজার লিটার অকটেন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিক কবির হোসেনকে (৪৫) ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হামিম স্টোর নামের একটি প্রতিষ্ঠান থেকে ১০৩ লিটার অকটেন জব্দ করা হয়, সেইসঙ্গে প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবিরকে (৪৭) জরিমানা করা হয় ১০ হাজার টাকা। এ ছাড়াও ১৬০ লিটার খোলা অকটেন রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানার শিকার হন হৃদয় স্টোর নামের আরেকটি প্রতিষ্ঠানের মালিক আলতাফ হোসেন (৪৮)।
সূত্র আরও জানায়, দুই দিনের মধ্যে খোলা পেট্রোল বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ আদেশ অমান্য করা হলে পরবর্তীতে জেল ও জরিমানাসহ উভয়ে দণ্ডে দণ্ডিত হতে হবে।
জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা।
৩৬ দিন আগে
৭ ঘণ্টার চেষ্টায় জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
প্রায় সাত ঘণ্টার চেষ্টায় ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন তা পুরোপুরি নির্বাপনের কাজ চলছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ভবনে আটকে পড়া আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর ফলে ভবনটি থেকে মোট ৪৫ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
প্রচুর ধোঁয়ার কারণে তিনটি ব্রিদিং টেন্ডার, একটি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
এর আগে, আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজ-সংলগ্ন ওই ভবনটির নিচতলার ঝুট কাপড়ের গুদামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গুদামে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
৮৩ দিন আগে
কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনে আগুন লেগেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, জমেলা টাওয়ার নামে ওই বহুতল ভবনের নিচতলায় আগুন লেগেছে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুলাম চৌধুরী জানান, ভবনটির নিচ তলায় ঝুট কাপড় ও তৈরি পোশাকের গোডাউন থেকে আগুল লাগে। বর্তমানে ফায়ার সর্ভিসের ১৫টি ইউনিট কাজ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
৮৩ দিন আগে
কেরানীগঞ্জে মব সৃষ্টি করে সাংবাদিককে লাঞ্ছিত কারার অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় স্থানীয় সাংবাদিক আরিফ সম্রাটের ওপর মব সৃষ্টি করে হামলা ও জনসম্মুখে লাঞ্চিত করার পর হত্যার হুমকি দেওয়া অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদসহ (২৬) ৮-১০ জন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটান। তারা আরিফকে একা পেয়ে তার মোটরসাইকেল থামিয়ে মব সৃষ্টি করে জনসম্মুখে লাঞ্ছিত করার পর হত্যার হুমকি দেন।
আরিফ বলেন, তিনি অভিযুক্তদের বিরুদ্ধে পরপর দুটি নিউজ কারায় তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা ওই ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনা স্থানীয়দের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
কেরানীগঞ্জ প্রেসক্লাব ও ঢাকা জেলা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
১৮৭ দিন আগে
কেরানীগঞ্জে টিস্যু ব্যাগ ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি টিস্যু ব্যাগ কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (২৮ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুলকুটিয়া বেগুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আগুন লাগার পরপরই খবর পেয়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’
কারখানার মালিকপক্ষের ভাষ্যমতে, আজ সকাল ১১টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।
আরও পড়ৃুন: পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড
২৫১ দিন আগে
কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২
দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নাদুব্যাপারি নৌকাঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বলেন, ‘ঢাকার ইমামগঞ্জের ব্যাবসায়ী জিনজিরা থেকে নাদুব্যাপারি নৌকা ঘাটে বুড়িগঙ্গা নদী পাড় হওয়ার সময় তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ওই ব্যাবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে এক ছিনতাইকারী নিহত হন। আহত হন আরও দুইজন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গণপিটুনি
তিনি বলেন, ‘নিহতের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলা পক্রিয়াধিন আছে।’
৩৫০ দিন আগে
ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা সাকু গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার একটি বিস্ফোরক মামলায় জিনজিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাকুর হোসেন সাকুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান জানান, গতরাতে পল্টন থানা পুলিশের ফোন পেয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে কেরানীগঞ্জ মডেল থানা হাজতে এনে রাখা হয়।
তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকা থেকে গত আগষ্ট মাসে ২৭ বস্তা গান পাউডার উদ্ধার মামলায় সাকু এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রনি জানান, গ্রেপ্তারের পর আজ (শুক্রবার) দুপুরে সাকুর হোসেন সাকুকে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে।
বিস্ফোরক মামলা ছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানার দুটি রাজনৈতিক মামলায় সাকু এজাহারভুক্ত আসামি। ওই দুই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
৩৯৮ দিন আগে
কেরানীগঞ্জে কেমিক্যালের গোডাউনে আগুন
ঢাকার কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের পলাশপুর এলাকায় একটি কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আরও পড়ুন: সিলেটের গোলাপগঞ্জে কাভার্ডভ্যানে আগুন
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গোডাউনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা এরশাদ হোসাইন জানান, কেরানীগঞ্জ পোস্তগোলা ও ফুলবাড়িয়াসহ আটটি ইউনি আগুন নেভাতে কাজ করছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম সুমন জানান, ঘটনাস্থল সহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।
তিনি আরও জানান, এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শিরা জানান অবৈধ কেমিক্যাল ড্রাম বিস্ফারণের পরপর আগুণ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো- এ কোন রাজনীতি: তথ্যমন্ত্রী
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ গাড়িতে আগুন
৮১১ দিন আগে