কাজ করছে সরকার
ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তরিকভাবে কাজ করছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।
সোমবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ‘ক্লিন আপ ক্যাম্পেইন’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেয়া হচ্ছে। মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷
আরও পড়ুন: জাতির স্বার্থে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর
মন্ত্রী বলেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে।
জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ‘ক্লিন আপ ক্যাম্পেইন’-অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷
আরও পড়ুন: চট্রগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ভুল থাকলে সংশোধন: স্থানীয় সরকারমন্ত্রী
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হতো না: স্থানীয় সরকারমন্ত্রী
১৩৩৫ দিন আগে
সব নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব নাগরিকের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
২১৮৫ দিন আগে
প্রযুক্তি নির্ভর অর্থনীতে গড়ে তুলতে কাজ করছে সরকার: আইসিটি প্রতিমন্ত্রী
চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
২৩৩৬ দিন আগে