প্যাথলজি
ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় প্যাথলজির ‘দালাল’ আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে রোগীকে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে হযরত আলী (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। অভিযোগ রয়েছে, তিনি চাঁনখারপুলের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে আটক করে প্রথমে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত জানান, নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে পরীক্ষা-নিরীক্ষার কথা বলে এক রোগী ও তার স্বজনকে ফুসলিয়ে চাঁনখারপুলের একটি বেসরকারি প্যাথলজিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা আনসার সদস্যদের জানান। পরে হযরত আলীকে আটক করে প্রশাসনিক ব্লকে নেওয়া হয় এবং হাসপাতাল পরিচালকের নির্দেশে তাকে পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। অভিযোগকারী রোগীর স্বজনদেরও পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের বিপরীত পাশে চাঁনখারপুল এলাকায় অসংখ্য বেসরকারি প্যাথলজি গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দালাল চক্র হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের কম খরচে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যায়।
শনিবার আনসার সদস্যদের হাতে আটক হযরত আলী চাঁনখারপুলের ‘মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর কর্মী বলে জানা গেছে।
এছাড়া হাসপাতালের কয়েকজন চতুর্থ শ্রেণির কর্মচারী এসব প্যাথলজি প্রতিষ্ঠানের মালিক বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
৩ দিন আগে
খুলনায় নিবন্ধন নেই অধিকাংশ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকের
খুলনায় অধিকাংশ বেসরকারি হাসপাতাল, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি এবং ডায়াগনস্টিক সেন্টারেরই নিবন্ধন নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনলাইনে নামমাত্র নিবন্ধনের আবেদন করে ব্যবসা পরিচালনা করছে এসব প্রতিষ্ঠান।
২১৯৫ দিন আগে
চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই চলছে শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
চুয়াডাঙ্গা, ২৪ আগস্ট (ইউএনবি)- জেলার চারটি উপজেলায় প্রায় শতাধিক ক্লিনিক, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছে। কিন্তু অনুমোদন আছে হাতেগোনা মাত্র কয়েকটির। অথচ বছরের পর বছর এসব অবৈধ প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
২৫২৩ দিন আগে