নটরডেম
নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই ফেস্ট আয়োজন
নটরডেম ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ১২ দিনব্যাপী ‘এনডিইউবি সিএসই ফেস্ট’ শেষ হয়েছে।
নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ঢাকা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বিশেষ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল আগ্রহী গল্পকারদের আমন্ত্রণ জানিয়েছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের পরিচালক অধ্যাপক ড. বি এম মঈনুল হোসেন।
সম্মানিত অতিথি ছিলেন- ঢাকা ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর।
আয়োজকরা বলেন, বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে অর্থবহ করে তুলেছে।
অনুষ্ঠানের শেষ দিনে বক্তা ছিলেন ড. নোভা আহমেদ।
বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের এমন আয়োজন প্রশংসনীয়।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা, স্টেম অলিম্পিয়াড, ভিডিওগ্রাফিক প্রতিযোগিতা, প্রজেক্ট শো এবং আইডিয়াথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আরও পড়ুন: ইউল্যাবে ‘ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যাল’ আয়োজন করবে ঢাকা ফ্লো
দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
১০১১ দিন আগে