ওমরাহ পালন
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা
তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় ফুলের তোড়া দিয়ে শফিকুর রহমানকে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্টাডিজবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ৭ অক্টোবর ঢাকা ছাড়েন শফিকুর রহমান। ৯ অক্টোবর সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
তুরস্ক সফরকালে ৮ অক্টোবর দেশটির পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
পরে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান জামায়াতের আমির। সেখান থেকে ঢাকায় ফিরলেন তিনি।
৯ দিন আগে
মক্কায় ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন।
ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে পবিত্র মসজিদ আল হারামে ওমরাহ পালন করেন এবং নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারা বাংলাদেশসহ মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা ওমরাহ পালন করেন।
পরে প্রধানমন্ত্রী পবিত্র মসজিদুল হারামে জামাতে যোগ দিয়ে ফজরের নামাজ আদায় করেন।
এর আগে প্রধানমন্ত্রী বিমানে মদিনা ত্যাগ করে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান।
১০৭৯ দিন আগে