কয়লাখনি
চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০-এ দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আরও বহু শ্রমিক খনির নিচে আটকা পড়েছেন।
শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক আটকা পড়েন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
আজ (শনিবার) ভোরে প্রথমে আটজন নিহত এবং ৩৮ জন আটকা পড়ার তথ্য জানিয়েছিল সিনহুয়া। পরে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়। এরপর এই সংখ্যা ৯০-এ উন্নীত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনে গ্রিসের চেয়েও বড় এ প্রদেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছর প্রদেশটির কয়েক লাখ খনি শ্রমিক প্রায় ১৩০ কোটি টন কয়লা উত্তোলন করেছেন, যা চীনের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।
১৩ দিন আগে
বড়পুকুরিয়া কয়লাখনিতে উত্তোলন সাময়িক বন্ধ
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের খনিতে সাময়িক কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।
নতুন ধাপে যন্ত্রপাতি স্থানান্তর শেষে ফেব্রুয়ারির মধ্যে আবারো কয়লা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে তাপ বিদ্যুৎকেন্দ্র সচল রাখার মতো ইয়ার্ডে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে।
কয়লা খনির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রাশেদ কামাল বলেন, চলমান প্রক্রিয়ায় ভূগর্ভের ১৪১২ নং ফেইজে লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ লাখ ৭১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন শেষে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রেখেছেন তারা।
আরও পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজের বিরুদ্ধে মামলা
খনি অভ্যন্তরে কয়লা কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ শেষে নতুন আরেকটি ১২০৯ নম্বর ফেইজে স্থানান্তর করে মাস দুয়েকের মধ্যে (ফেব্রুয়ারি) আবারো কয়লা উত্তোলনের আশা করছেন তারা।
অন্যদিকে কয়লা নির্ভর পাশ্ববর্তী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের জন্য ইয়ার্ডে ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রেখেছেন তারা।
তাপ বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার (সংরক্ষণ) আব্দুল্লাহ আল মামুন বলেন, কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে একটিতে দৈনিক ১৭০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে দু’মাস পর্যন্ত সচল রাখার মতো কয়লা মজুদ রয়েছে তাদের ইয়ার্ডে।
নির্ধারিত সময়ের মধ্যে কয়লার যোগান মিললে তাপ বিদ্যুকেন্দ্র বন্ধ হবার আশঙ্কা নেই বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার টন কয়লা নিয়ে জাহাজ ভিড়েছে মাতারবাড়ীতে
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলায় আরও এক জাহাজ
৮৮৮ দিন আগে