শুভেচ্ছা বিনিময়
ইস্টার সানডেতে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
পবিত্র ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
খ্রিস্টানধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে মূলত যীশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করে পালিত হয়। সারা বিশ্বের কোটি কোটি মানুষ গভীর শ্রদ্ধায় এই দিনটি পালন করে থাকেন।
দিবসটিকে আশা, পুনর্জাগরণ এবং হতাশার বিরুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে গণ্য করা হয়। প্রার্থনা, সামাজিক মিলনমেলা এবং আর্তমানবতার সেবামূলক কাজের মাধ্যমেই এই উৎসবের মূল উদযাপন সম্পন্ন হয়।
১৫২ দিন আগে
হাছান মাহমুদের সঙ্গে সৌদি যুবরাজের শুভেচ্ছা বিনিময়
হজ চলাকালে সৌদি আরবের মিনা প্রাসাদে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ।
পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকে ভারতের নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে।
আগামী ২১-২২ জুন ভারত সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হবেন।
আরও পড়ুন: জ্যামাইকা ও ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক
৮০৭ দিন আগে
সোমবার দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।
আরও পড়ুন: গুজবের বিরুদ্ধে সজাগ থাকুন: প্রধানমন্ত্রী
আগামী ৭ জানুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হবে: প্রধানমন্ত্রী
৯৭১ দিন আগে