পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চীনের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা
রাজধানীর ধানমন্ডি-৩২-এ মঙ্গলবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।
স্মৃতি রক্ষার্থে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষরও করেন তিনি।
আরও পড়ুন: ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী
এ সময় সফররত চীনা মন্ত্রীর সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন।
চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি মঙ্গলবার সকালে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংও উপস্থিত ছিলেন।
তিনি বিকাল ৩টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সাক্ষাত করবেন।
সফররত চীনের স্টেট কাউন্সিলর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথেও বৈঠক করবেন।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালের নভেম্বরে চীন সফর করেছিলেন।
২০১৮ সালের ১৯ মার্চ চীনের কংগ্রেসে জেনারেল ফেঙ্গিকে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন: ভ্যাকসিন সহযোগিতা: চীন নেতৃত্বাধীন ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী
কোভিড-১৯ টিকা নিয়ে চীনের সাথে আলোচনার সময়ে এই সফরটি হচ্ছে।
এই মাসের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নরবানও বাংলাদেশ সফর করেছেন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী ফেঙ্গি বেইজিংয়ের যাওয়ার আগে মঙ্গলবার ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বো যাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯১১ দিন আগে
বাংলাদেশি আম এবার যাচ্ছে ইউরোপের দেশগুলোতে
বাংলাদেশ সুইজারল্যান্ডের পর এবার ইতালি, যুক্তরাজ্য ও অস্ট্রিয়ায় আম রপ্তানি শুরু করেছে।
২১৯১ দিন আগে
রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া সুরক্ষা সরঞ্জাম বিতরণ
করোনা সংশ্লিষ্ট চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সরকারি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
২২৭৮ দিন আগে
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কর্মীরা দেরি করে গেলেও চাকরি হারাবে না: প্রতিমন্ত্রী
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের সংকটময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশিরা ছুটিতে বাড়িতে এসে আটকে পড়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দেরি করে সেখানে ফিরলেও তারা চাকরি হারাবে না বলে জানিয়েছে সরকার।
২২৯২ দিন আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র সহায়তা চাইল ঢাকা
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদা ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিভিন্ন পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে সাথে থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
২৩৫৬ দিন আগে