বিদ্যুৎস্পৃষ্ট
চাঁদপুরে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় প্রসূতিসহ দুই নারীর মৃত্যু
চাঁদপুরে পৃথক বিদুৎস্পৃষ্টের ঘটনায় প্রসূতিসহ দুই নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের কুড়ুলী মুন্সী বাড়ি এবং মতলব দক্ষিণে উপাধী উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন— সুমাইয়া আক্তার (২২) এবং ইসরাত জাহান ইমা (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সী বাড়ির সুমাইয়া আক্তার গতকাল (শুক্রবার) দুপুরে স্বামী শরিফ হোসেনের অটোরিকশা নিজে চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতের শক লেগে মাটিতে ছিটকে পড়েন। চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক শরিফ হোসেন জানান, তার স্ত্রী পাঁচ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। স্ত্রীসহ অনাগত সন্তানের কথা মনে করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ঠিক একই সময়ে চাঁদপুরের নওগাঁও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাত জাহান ইমা নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক শিবির আহমেদ জানান, মেয়েটি তার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার মা রুমা আক্তার বিদেশে থাকেন এবং বাবা চট্টগ্রামে কাজ করেন। ইমা নানার বাড়িতে থেকে লেখাপড়া করত।
তিনি আরও জানান, আজ দুপুরে নানা তাজুল ইসলামের অনুরোধে ইমা ঘরের চালের ওপর জমে থাকা পাতা পরিষ্কার করতে মই দিয়ে চালে উঠতেই হঠাৎ বিদ্যুৎতের শক খেয়ে নিচে মাটিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় । মূলত চালের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিদ্র হয়ে ঘরের চাল আগেই বিদ্যুতায়িত ছিল। এ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১১ দিন আগে
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত
চাঁদপুরের হাইমচর উপজেলায় নিজ বাড়িতে সিলিং ফ্যান সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর আলগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন উত্তর আলগী গ্রামের ছৈয়াল বাড়ির শুক্রর ছৈয়ালের ছেলে।
নিহতের পরিবার জানায়, মোবারক হোসেন সম্প্রতি একটি নতুন সিলিং ফ্যান কিনেছিলেন। গতকাল (সোমবার) দুপুরে পরিবারের অন্য সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন তিনি নিজেই ফ্যানটি সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। সে সময় অসাবধানতাবশত হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) সমীর দাস জানান, কারও সহযোগিতা ছাড়াই ওই যুবক নিজে ইলেকট্রিক কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের অগোচরে কাজ করতে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
১৫ দিন আগে
রাজধানীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
রাজধানীর কলাবাগান এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রবিবার (২৯ মার্চ) ভোরে কলাবাগান থানাধীন ভূতের গলি এলাকার গার্ডেন হাউস নামের একটি বাসায় এ ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, ভোরে ওই যুবক বাসাটিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাসার মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। সেখান থেকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান যুবকটি আর বেঁচে নেই।
পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এসআই ইকবাল হোসেন।
৩৮ দিন আগে
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালক নিহত
কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্ৰামে এই ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া (১৮) প্রজারকান্দা গ্ৰামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।
মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বলেন, ‘আজ (সোমবার) সকাল সাড়ে ৭টার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান তোফায়েল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে লাশ উদ্ধার করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে খবর এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জানার পর, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৩৪৫ দিন আগে
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ জাকির হোসেন (৩৫) নামের একজন শিক্ষকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন রামপুর গ্রামের শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসুন্নাত দ্বীনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও হেফজ্ বিভাগের শিক্ষক।
আরও পড়ুন: নড়াইলে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে বয়ে গেছে একটি বৈদ্যুতিক লাইন। ওই গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৫২ দিন আগে
জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত
চট্টগ্রাম জিইসি এলকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (১৮ মে) সন্ধ্যায় চকবাজার থানার এম এম আলী সড়কের বশর ভিলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মিরসরাই উপজেলার পূর্ব পোলমোগরা এলাকার নুর জাহানের ছেলে তৈয়ব (৪৫) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে রবিউল (১৪)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ‘রবিবার সন্ধ্যায় বশর ভিলা এলাকায় বৃষ্টিতে একটি ভবনের নিচে পানি জমে যায়। সেই পানিতে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন।’
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি জাহিদুল কবির।
আরও পড়ুন: নড়াইলে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আশেক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।’
মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
৩৫২ দিন আগে
গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত
লালমনিহাট জেলা কালীগঞ্জ উপজেলার হাড়িখাওয়া গ্রামে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলা বেগম (৫৫) ও তার ছেলে জামাল হোসেন (৩৩) নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ২৫ বছর পর সিরিয়ান নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক
স্থানীয়রা জানান, গোয়াল ঘরে চার্জে রাখা অটোরিকশায় প্রথমে জামাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে থাকেন। বিষয়টি তার মা কমলা বেগম দেখে তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই দুজনে মারা যান।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
৩৫৪ দিন আগে
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন ফকির (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নান্দাইল মধ্যবাজারে এ ঘটনা ঘটে।
স্বাধীন মিয়া আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকিরবাড়ির মজনু ফকিরের ছেলে। সে নান্দাইল মধ্য বাজারে ইলেকট্রনিক দোকানে ব্যবসা করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, স্বাধীন তার দোকান পরিষ্কার করার সময় দোকানের বাইরে ঝড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরিয়ে রাখতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: উত্থান দিয়ে লেনদেন শুরু, সূচক বাড়ল দুই বাজারে
স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা বলেন, ‘স্বাধীন তার নিজ দোকান খোলার পরে বিদ্যুতায়িত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি।’
৩৫৪ দিন আগে
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইমরুল কায়েস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে হাজীগঞ্জে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
ইমরুল কায়েস (১৭) উপজেলার কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরুল নিজ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আহমেদ তানভির হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই কায়েসের মৃত্যু হয়।’
৩৬১ দিন আগে
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৪) নামে এক ওয়েলল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকালে উপজেলা মিলন বাজারে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিক শহিদুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার শটিবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মিলন বাজারে ওয়ার্কশপের দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করছিলেন শহিদুল ইসলাম। এ সময় দোকানে থাকা বিদ্যুত লাইনের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম। পরে পাশের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩৬৬ দিন আগে