প্রথম আলো সম্পাদক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদকের জামিন
রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিচারিক আদালত (নিম্ন আদালত) থেকেও জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মতিউর রহমানের জামিননামা দাখিল করা হয়। এরপর মতিউর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আরও পড়ুন: খোকন-কায়সারসহ ২৪ আইনজীবীর আগাম জামিন
আদালত আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন বহাল রাখেন। একই সঙ্গে সিএমএম আদালত থেকে মামলার নথি তলব করেন।
ওইদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান মতিউর রহমান। হাইকোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সে অনুযায়ী বুধবার জামিননামা দাখিল করে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান।
গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক।
এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।
মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক।
এছাড়া এ মামলায় শামসুজ্জামানও জামিনে আছেন।
আরও পড়ুন: ৫ মামলায় জামিন পেলেন মামুনুল হক
শাকিব খানের মামলায় জামিন পেলেন প্রযোজক রহমত উল্লাহ
১০৫৫ দিন আগে
আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে বিচার কার্যক্রম স্থগিত
ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
১৯২৬ দিন আগে
নাঈমুল আবরারের মৃত্যু: জামিন পেলেন প্রথম আলো সম্পাদক
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
২২২৬ দিন আগে