সাজ্জাত আলী
ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ
পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আগামী ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে সই করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি।’
সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক পরিবর্তন আসবে বলে গুঞ্জন রয়েছে। তার মধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মো. সাজ্জাত আলী।
২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।
৮ দিন আগে
ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সাজ্জাত আলী
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব গ্রহণ কছেছেন।
ময়নুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানান বিদায়ী কমিশনার। এ সময় তাকে সুসজ্জিত পুলিশ বাহিনী গার্ড অব অনার দেয়।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন সাজ্জাত আলী। তিনি ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তর ও স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ডিএমপির উপকমিশনার এবং নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
পদোন্নতি পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং হাইওয়ে পুলিশ, ঢাকা, চট্টগ্রাম রেঞ্জ ও পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কাজ করেন।
২০১৬ সালে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি অন্তর্বর্তীকালীন সরকাররের পুলিশ সংস্কার কমিশনের অন্যতম সদস্য ছিলেন।
সাজ্জাত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এবং দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশ নেন।
দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া শেষে বিদায়ী কমিশনার ময়নুল হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ডিএমপির নবনিযুক্ত কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৪৬৯ দিন আগে