সৈয়দপুর বিমানবন্দর
সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ জামায়াত নেতা আটক
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বেলাল উদ্দিন নভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে অবতরণ করেন। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। অর্থের পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
১৫৪ দিন আগে
যশোর, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের উন্নয়নে ৫৬৭ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ তিনটি বিমানবন্দরের (যশোর, সৈয়দপুর ও রাজশাহী) উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্পসহ মোট চারটি প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে।
২০৯৩ দিন আগে
সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে কাঠমান্ডুর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঢাকা
দুদেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে নেপাল।
২৩৩৯ দিন আগে