পোলিও টিকা
সিনোভ্যাক ফাউন্ডেশনের ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা অনুদান পেল বাংলাদেশ
চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে।এ উপলক্ষে বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুদান গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিং উপস্থিত ছিলেন।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, অনুদান হিসেবে দেওয়া সিনোভ্যাকের তৈরি মোট ৭৬ হাজার ৬১৬ ভায়াল পোলিও টিকা এরই মধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছেছে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এসব টিকা সরবরাহ করা হবে।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে দেশের এই সময়ে সহযোগিতা করায় চীনের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ। অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন বাংলাদেশের পাশে রয়েছে, সেটি আবারও প্রমাণ হয়েছে।
২ ঘণ্টা আগে