জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬
রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমাণ সংগীতের আয়োজন
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনার আয়োজন করেছে গণযোগাযোগ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের নিজস্ব সংগীত দল দুটি উপদলে বিভক্ত হয়ে ট্রাকযোগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন জনবহুল এলাকায় দেশাত্মবোধক ও জাগরণমূলক সংগীত পরিবেশন করে।
রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের তরুণ প্রজন্মের সামাজিক ও নাগরিক চেতনার শক্তিশালী প্রকাশ। বিশ্বের যেকোনো ইতিবাচক পরিবর্তনের পেছনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যায়, অনিয়ম, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরাই যুগে যুগে সোচ্চার হয়ে সমাজে পরিবর্তনের পথ তৈরি করেছে এবং জনগণের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
১ দিন আগে