সিঁড়ি
ফেনীতে ৯ কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, লোহার সিঁড়িতে ঝুঁকিপূর্ণ পারাপার
ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর ওপর ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু সংযোগ সড়কের অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে সেতুর দুই পাশে বসানো হয়েছে লোহার সিঁড়ি, যা বেয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন মানুষ।
একসময় নদী থাকলেও সেতু না থাকায় নৌকায় পারাপার হতে হতো মানুষকে। কিন্তু ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার এলাকায় চিত্রটি ভিন্ন। এখানে নদীর ওপর সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি মানুষের স্বাভাবিক যাতায়াতে কোনো কাজে আসছে না।
সেতু নির্মাণের কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি এখনো চলাচলের উপযোগী করা যায়নি। প্রকল্পের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অসম্পূর্ণ রয়ে গেছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর কাজ। এতে একদিকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে না, অন্যদিকে দুর্ভোগ বাড়ছে নদীর দুই পাড়ের বাসিন্দাদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলার মাতুভূঞা থেকে বেকের বাজার সড়কে ছোট ফেনী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে ৯ কোটি ২০ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর মূল কাঠামোর কাজ শেষ করলেও সংযোগ সড়কসহ প্রকল্পের প্রায় ৩০ শতাংশ কাজ এখনও বাকি রয়েছে।
সংযোগ সড়ক না থাকায় সেতুটি দিয়ে যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। এমনকি সেতু ও বিদ্যমান সড়কের উচ্চতার ব্যবধান বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে হেঁটে পারাপারও কঠিন হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
বনানীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর বনানীতে সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে ১৪ মাস বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজা আক্তার বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকার দুলাল হোসেনের মেয়ে। বর্তমানে পরিবারটি সাততলা বস্তিতে বসবাস করছে।
পেশায় পরিচ্ছন্নতাকর্মী বাবা দুলাল জানান, সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওযা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
১৯ দিন আগে