টয়োটা
স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম যাত্রীবাহী গাড়িতে প্রধানমন্ত্রী
জাপানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা টয়োটা মোটর করপোরেশনের কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কোম্পানিটির নির্মিত প্রথম যাত্রীবাহী গাড়িতে বসেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কারখানাটি পরিদর্শনে যান।
এ সময় টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক গাড়িটিতে বসার আমন্ত্রণ জানান। তারেক রহমান ও জুবাইদা রহমান এ সুযোগ গ্রহণ।
টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা এ১’ তৈরি করা হয়েছিল ১৯৩৫ সালে। পরের বছর ১৯৩৬ সালে টয়োটা তাদের প্রথম যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা এএ’ তৈরি করে।
ঐতিহাসিক গাড়িটির একটি প্রতিরূপ জাপানের টয়োটা অটোমোবাইল জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী টয়োটার কারখানা পরিদর্শন করেন।
৫ দিন আগে