শ্রমিক আন্দোলন
সাভারে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত ১৫
সাভারের উলাইল ও হেমায়েতপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা আল-মুসলিম গার্মেন্টেস ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
১১ ঘণ্টা আগে