আলোকি
বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্ট ঢাকা
শিল্পকলা, স্থাপত্য, পারফরম্যান্স ও সাংস্কৃতিক অভিব্যক্তির নানা ধারা নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি ভেন্যুতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘আর্ট ঢাকা’। এ আয়োজনে সৃজনশীলতা ও শিল্পের পারস্পরিক বিনিময় উদযাপন করা হবে, যা ১০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
শুক্রবার সাধারণ দর্শনার্থীদের জন্য আয়োজনটি খুলে দেওয়ার আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশেষ প্রদর্শনী পর্বের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সৃজনশীল ক্ষেত্রের খ্যাতিমান শিল্পী, সাংস্কৃতিক ও বিনোদনজগতের ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিল্পানুরাগী, সংগ্রাহকসহ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো হয়।
১৫ ঘণ্টা আগে