বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে রুটটিতে ফ্লাইট স্থগিত রেখেছে বিমান।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে