জেন্ডার-সংবেদনশীল জলবায়ু
জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রমের জন্য সহজলভ্য ও অনুমানযোগ্য অর্থায়নের আহ্বান শামা ওবায়েদের
জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন ও স্থিতিস্থাপকতার জন্য অনুমানযোগ্য, সহজলভ্য ও ব্যয়মুক্ত অর্থায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীদের উপযোগী কার্যক্রম বাস্তবায়নে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘নীতি থেকে বাস্তবায়ন: বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু শাসন ও অর্থায়ন জোরদার’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ।
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু কার্যক্রমের অভিজ্ঞতা, বাস্তবায়ন থেকে পাওয়া শিক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, খাতভিত্তিক পরিকল্পনায় জেন্ডার বিষয়ক কার্যক্রম অন্তর্ভুক্তি এবং নারীবান্ধব জলবায়ু অর্থায়নের চ্যালেঞ্জ ও ঘাটতি নিয়ে আলোচনা হয়।
এছাড়া দেশের অগ্রাধিকারভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
১ ঘণ্টা আগে