মাদরাসার ছাত্র
পূজা কমিটি চাইলে মাদরাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি: ধর্ম উপদেষ্টা
পূজা কমিটি চাইলে আগামী দুর্গাপূজায় মাদরাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি আছেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইন-শৃঙ্খলা নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘মাদরাসার ছাত্ররা বলেছেন, পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছেন। বিগত দিনে দুর্গাপূজার আগে প্রধানমন্ত্রীর কাছে একটা সামারি পাঠাতাম। সেখানে ২ থেকে ৩ কোটি টাকা অনুদান দেওয়া হত।’
আরও পড়ুন: সরকার জনগণের দুঃখ-বেদনায় সবসময় পাশে আছে, থাকবে: ধর্ম উপদেষ্টা
তিনি আরও বলেন, ‘এবারই প্রথম পূজায় ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই ৪ কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব।’
উপদেষ্টা বলেন, এছাড়া আগে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হত। আমরা এই মিটিংয়ের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব। আরও ২০০ কেজি করে যাতে চাল বাড়ানো হয়। না পারলে অন্তত ১০০ কেজি যাতে বাড়ানো হয়।
উপদেষ্টা আরও বলেন, ‘কোনো দুষ্কৃতকারী যদি পূজা কার্যক্রমে বাধা সৃষ্টি করে, অন্তর্বর্তী সরকার তাদের কঠোর হস্তে দমন করবে।
আমি আরও প্রস্তাব রেখেছি, এতদিন যে (পূজামণ্ডপে হামলাসহ হিন্দুদের ওপর নির্যাতন) বিচার হয়নি তদন্ত করে এ বিষয়ে কোন কোন মামলা রয়েছে, সেটা আমাদের জানালে আমরা মনিটর করব। আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা হোক। সুনির্দিষ্টভাবে (বিচার না হওয়া মামলা) উল্লেখ করে আমাকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে কপি দিতে হবে। আমরা ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা
বন্যার্তদের মাঝে খাবার দিচ্ছে সেনাবাহিনী: ধর্ম উপদেষ্টা
৭২৪ দিন আগে
ঝিনাইদহে মাদরাসাছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকসহ আটক ৫
ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসাছাত্রকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদরাসার এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
২৪৬৮ দিন আগে
মুখের ভেতর গাছের ডাল, শিশুর লাশ মিলল মাটির নিচে
খুলনার রূপসা উপজেলার বাধাল গ্রামে সাড়ে আট বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়।
২৪৯৯ দিন আগে
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
চাঁদপুর, ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)-ফরিদগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
২৫৫৯ দিন আগে
চাঁদপুরে ইমামের কক্ষ থেকে তার ছেলেসহ ৩ শিশুর লাশ উদ্ধার
চাঁদপুর, ৩০ আগস্ট (ইউএনবি)- মতলব দক্ষিণ উপজেলায় শুক্রবার এক মসজিদের পাশে ইমামের কক্ষ থেকে তার ছেলেসহ তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
২৫৬২ দিন আগে