খুলনা নগরীতে মিতা (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে খানজাহান আলী থানার ৬ নম্বর ওয়ার্ডের গিলাতলা গফফার ফুড মোড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গৃহবধূর স্বামী মাজহার ও শ্বশুর বাবা সাইফুল ইসলাম।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সাইফুল ইসলামের পুত্রবধূ ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল। ঘটনাটি নিয়ে এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুনতে পেয়ে তার স্বামী ও শ্বশুরকে থানায় আনা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়।