রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সোমবার সন্ধ্যায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেটে লাভলী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজীনা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও তিনি।
একই দিনে তেজগাঁও এলাকায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়।
তবে দুই ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।