আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০২৪ সালের ১৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদরের রুহিয়া সেন পাড়ার গ্রামের বাড়ি থেকে আটক হন রমেশ চন্দ্র।
দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার জানান, গত ২০২৪ সালে ১৭ আগস্ট ঠাকুরগাঁও কারাগার থেকে রমেশ সেনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছিল। তিনটি মামলায় কারাবন্দি ছিলেন তিনি। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ (শনিবার) সকাল ৯টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রমেশের পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।