বেনজীর আহমেদ
বেনজীরের জামিন বাতিলের আবেদন করতে ল’ ফার্মকে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে নিজের ধারণার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বেনজীর আহমেদের গ্রেফতার হওয়ার পর জামিনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বেনজীরের ইস্যুতে আমি গতকালই কথা বলেছি, বিকেলের দিকে। আমি রাজশাহীতে ছিলাম, ওখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। গতকাল আমি তার জামিনের বিষয়ে জানতে পেরেছি। ইউএই (সংযুক্ত আরব আমিরাত) আদালতে তাকে শর্তসাপেক্ষে বেইল (জামিন) দেওয়া হয়েছে, যাতে তিনি ইউএই ছাড়তে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন এই শর্তে।’
তিনি বলেন, ‘আমরা বিষয়টি জানার পর আমাদের নিয়োজিত যে ল’ ফার্ম আছে, তাদের বিষয়টি জানিয়েছি। আর ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন। কী কী শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত তো একটি শুনেছি, অন্যান্য শর্ত কী আছে, সেটার সার্টিফায়েড (সত্যায়িত) কপি তোলার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আর আমাদের যে ল’ ফার্ম নিয়োজিত আছে, বেনজীরের প্রত্যাবাসনের জন্য যে কাগজপত্র আমরা পাঠাই, সেগুলো সেখানে আদালতে সাবমিট (জমা) করার জন্য সেই ল’ ফার্মকে আমরা অনুরোধ করেছি, যেন তাৎক্ষণিকভাবে তার জামিন বাতিলের ব্যবস্থা করে, এ বিষয়ে তারা যেন আদালতের নির্দেশনা নেয়।’
সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারপরও কেন জামিন দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতের বিষয়ে, বিষয়টি পুরোপুরি না জেনে আমি মন্তব্য দিতে চাই না। আমাদের ল’ ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফায়েড কপি তুলে কথা বলতে এবং আমরা এই দিকনির্দেশনা দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা আইনি আবেদন (পিটিশন) দেয়। কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ।’
এদিকে, রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, রথযাত্রা এবং উল্টো রথযাত্রা—এই দুটি আয়োজনকে নিরাপদ করার জন্য আমরা সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো খুব সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে। কোনো অসুবিধা হয়নি এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ‘তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিন কমলাপুর, মতিঝিলের দিকে মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার মধ্যে বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। আমাদের আনসারের দুই সদস্য সেটি দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল কর্ডন করে (ঘিরে) রাখে, বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি সরায় এবং পরে তা বিস্ফোরণ করে।'
মন্ত্রী বলেন, ‘এতে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো পক্ষ হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। আমরা বিষয়টি সতর্কভাবে দেখছি এবং এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করতে তদন্ত পরিচালনা করছি।’
আশুলিয়ার ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘এরপর আশুলিয়াতে আরেকটি বোমাসদৃশ জিনিস পাওয়া গিয়েছে, যা একজন দুষ্কৃতকারী একটি ব্যাগ রেখে গিয়েছে। পরে সেটি একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরণ করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা, সেটিও আমরা তদন্ত করতে বলেছি। তদন্ত চলছে।’
তিনি আরও বলেন, ‘তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, একই সময়ে এই বিষয়গুলো কী রকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের জাতীয় বিষয়গুলো যারা চিহ্নিত করে—উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা—এগুলো যারা পর্যবেক্ষণ করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এ ব্যাপারে সতর্ক আছে।’
২ দিন আগে
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং প্রক্রিয়াটি নিয়ে আলোচনা চলছে।
রবিবার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হবে।
দুবাইয়ে বেনজীর আহমেদের জামিন পাওয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সর্বশেষ তথ্য তার কাছে নেই। ‘আমি বিভিন্ন বৈঠক থেকে এসেছি। বিষয়টি সম্পর্কে আপডেট না জেনে মন্তব্য করা ঠিক হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে।’
একই ব্রিফিংয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফর ছিল একটি পরিচিতি ও অনুসন্ধানমূলক সফর। এটি ছিল তার বাংলাদেশে প্রথম সফর এবং এর মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গরের বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, ভূরাজনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, সফর শেষে সার্জিও গর প্রকাশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ সম্মান’ রয়েছে বলে মন্তব্য করেছেন, যা দুই দেশের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, বর্তমান মার্কিন প্রশাসন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশকে তারা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। তার ভাষায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।
সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্পৃক্ততা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি মূলত সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার অংশ। তিনি বলেন, সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিয়েছে, হুতিদের হুমকি মোকাবিলা করার জন্য। অন্যদিকে আমরা ইরানের সাথেও কথাবার্তা বলছি, তাই এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার কিছু হিসেবে দেখার কারণ নেই।
তিনি বলেন, মূল বিষয়টা হলো সৌদির সাথে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সৌদির সঙ্গে সম্পর্কটা শুধু তীর্থযাত্রা, ওমরাহ বা হজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটিকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না, ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি সম্পর্ক হবে।
তিনি আরও বলেন, সৌদি আরব দুটি পবিত্র মসজিদ মক্কা ও মদিনার রক্ষক। তাই এখানে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যেকোনো সময় সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে তারা যদি কোনো সহযোগিতা চায়, এই দৃঢ় আত্মিক সম্পর্ক থেকে এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সবসময় সৌদি আরবকে সহায়তার জন্য সাড়া দেবে।
চীনা বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি বৈঠকে উত্থাপিত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। তার মতে, বাংলাদেশে চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোরও বিনিয়োগ রয়েছে এবং সরকার সব অংশীদারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিনিয়োগ আকৃষ্ট করতে চায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ বৈঠকে উঠেছিল কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনা এখন একটি অপ্রাসঙ্গিক বিষয়। এ নিয়ে কোনো আলোচনা হয়নি।’
আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডায়ালগ পার্টনার’ এবং ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’—দুটি ভিন্ন বিষয়। এ দুটি ধারণা নিয়ে বিভ্রান্তি না রাখারও পরামর্শ দেন তিনি।
৩ দিন আগে
বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে গ্রেপ্তার হয়েছে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতি দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে ৩০০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হবে এবং তাকে খুব দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবির সঙ্গে সমন্বয় করবে।
সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আবুধাবির ফেডারেল ক্রিমিনাল পুলিশের মহাপরিচালক কর্তৃক ২০২৬ সালের ১২ জুন পাঠানো একটি ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে, দুর্নীতি মামলার আসামি বেনজীর আহমেদকে ইউএই পুলিশ গ্রেপ্তার করেছে।
সাবেক এই পুলিশ কর্মকর্তা বর্তমানে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশের অধীনে দায়ের করা বিভিন্ন মামলায় অভিযুক্ত উল্লেখ করে তিনি বলেন, প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলার নথিপত্র, গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত-সংশ্লিষ্ট কাগজপত্র প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত ও অনুমোদন করেছে।
সালাহউদ্দিন আহমদ জানান, ইউএই ফেডারেল ল-এর ৩৯ (২০০৬) ধারা অনুযায়ী, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে।
বেনজীর আহমেদের গ্রেপ্তারকে আইনের শাসনের মাইলফলক হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছি। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন—এই বার্তাটি আমরা জাতিকে দিতে চাই।
মন্ত্রী জানান, এর আগে বাংলাদেশ পুলিশ বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ করেছিল এবং পরবর্তীতে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাকে গ্রেপ্তার করার অনুরোধ জানায়।
৫২ দিন আগে
বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে আর্ন্তজাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
মঙ্গলবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর।
তিনি বলেন, ‘বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে, যেটা আমরা সম্প্রতি জানতে পেরেছি।’
তবে এখন পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় এখনো দেখা যায়নি।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে।
বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
আওয়ামী লীগ সরকারের শাসনামলেই ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধান চলাকালে গত বছরের ৪ মে সপরিবার দেশ ছাড়েন বেনজীর। তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন।
৪৭০ দিন আগে
অবসরের পরও অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন বেনজীর
পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবসরোত্তর ছুটিতে থাকাকালে অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ। তিনি ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন।
প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের গাড়িসহ সাদা পোশাকের ছয় জন পুলিশ সদস্যের একটি দল বিদায়ী আইজিপির নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি দুই সশস্ত্র দেহরক্ষীর সুরক্ষাও পাবেন।
এছাড়াও বেনজীরের বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনজন প্রহরী থাকবে।
আড়াই বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর বেনজীর ২০২০ সালের এপ্রিলে আইজিপি নিযুক্ত হন।
পড়ুন: দুর্গা পূজায় দুর্ভেদ্য নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ: আইজিপি
পাহাড়ে পর্যটন শিল্প বিকাশের অফুরান সম্ভাবনা আছে: আইজিপি
১৪০৫ দিন আগে
বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন ৩০ সেপ্টেম্বর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর বয়সে বেনজীর আহমেদ অবসরে যাবেন।
আরও পড়ুন: নতুন আইজিপি বেনজীরকে র্যাঙ্ক ব্যাজ প্রদান
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) থাকবেন তিনি।
এতে আরও বলা হয়, তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ এবং অবসর-পরবর্তী ছুটির সুবিধা পাবেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ২০২০ সালের ৮ এপ্রিল বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক পদে নিযুক্ত হন।
আরও পড়ুন: নতুন আইজিপি বেনজীর
করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করুন: বেনজীর
১৪১৩ দিন আগে
মার্কিন নিষেধাজ্ঞার পেছনে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন যে আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেয়ার সময় তিনি সহ কিছু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, এটা ১০০ মিলিয়নের প্রজেক্ট। এই নিষেধাজ্ঞা হলো তার ফলাফল। এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার রাতে (নিউইয়র্ক সময়) যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।
আরও পড়ুন: আইজিপি’র যুক্তরাষ্ট্র সফর: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে
তিনি বলেন, ২৫ মিলিয়ন ডলারে তার নেপথ্যে তিন বছর ধরে একটি চক্রের নিয়োগ দেয়া চারটি লবিং ফার্ম কাজ করেছে। এই সংস্থাগুলো অবশেষে মার্কিন সরকারকে র্যাব এবং আমার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল।
আরও পড়ুন: পুলিশ বাহিনীকে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ আইজিপির
অনুষ্ঠানে, বেনজির আবারও স্পষ্ট করে দিয়েছিলেন যে মার্কিন সরকার যে জোরপূর্বক গুম করার অভিযোগ করেছে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
১৪৩২ দিন আগে
নতুন প্রেরণায় দায়িত্ব পালন করুন: আইজিপি
ঈদ উদযাপন শেষে পুলিশ সদস্যদের নতুন প্রেরণায় দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
বুধবার পুলিশ সদরদপ্তরে কর্মরত পুলিশ কর্মকর্তা, সদস্য ও বেসামরিক কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান আইজিপি।
আরও পড়ুন: ব্যবসায়ীদের টাকা বহনে পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ আইজিপির
১৪৮৪ দিন আগে
জনগণের কল্যাণে কাজ করুন: পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের আইজিপি
পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ সদ্য পদোন্নতিপ্রাপ্ত পাওয়া উপমহাপরিদর্শকদের (ডিআইজি) জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রবিবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে নতুন ডিআইজিদের র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান আইজিপি।
এসময় আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ আপনাদের অনেক দিয়েছে। এখন ফেরত দেয়ার পালা। আপনারা দেশ, জনগণ ও পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন।’
তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
অতিরিক্ত আইজি (এএন্ডআই) মো.মঈনুর রহমান চৌধুরী, সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মো. মোজাম্মেল হক ও সৈয়দ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় অতিরিক্ত আইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিরা তাদের দায়িত্ব পালনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্ত্রীরাও উপস্থিত ছিলেন।
সরকার সম্প্রতি ৩২ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে।
আরও পড়ুন: পুলিশের ৭ ডিআইজিকে এআইজিপি পদে পদোন্নতি
সিএমপি কমিশনার ও রেঞ্জ ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
১৫২৯ দিন আগে
র্যাবের ওপর নিষেধাজ্ঞা ‘জঘন্য পদক্ষেপ’: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা একটি জঘন্য পদক্ষেপ।
তিনি বলেন, জঙ্গি দমন, মাদক নিয়ন্ত্রণ, সুন্দরবন দস্যুমুক্ত এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার ক্ষেত্রে র্যাবের ভূমিকা প্রশংসার দাবিদার। আমি মনে করি এই সমস্ত সাফল্যের পর র্যাব এবং এর কিছু কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত জঘন্য কাজ।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্সের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।
তিনি বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কোনো ধরনের অপরাধে জড়িত হলে শাস্তির বিধান রয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘কিন্তু এটা দুঃখের বিষয় যে তারা কোনো দোষ বা কারণ ছাড়াই কিছু র্যাব সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের দেশে তারা তাদের বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কোনো ব্যবস্থা নেয় না।’
এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র পকেটে হাত দেয়ার জন্য এক শিশুকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং অন্য একটি ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্য রাস্তায় একজনকে শ্বাসরোধ করে হত্যা করেছিল।
তিনি বলেন, এই কারণে তারা শাস্তি পায়নি।
প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে বাংলাদেশই একমাত্র যেখানে যে কোনো অপরাধে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পেতে হবে।
পড়ুন: র্যাবের ওপর নিষেধাজ্ঞা একটি জটিল বিষয়: যুক্তরাষ্ট্র
১৫৯১ দিন আগে