কৃষকের মৃত্যু
নড়াইলে সেহরি খাওয়ার সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় সেহরি খাওয়ার সময় গলায় ভাত আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
কোবাদ হোসেন কাবুল (৫৭) এগারোনলী গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শেখ তসির উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো কাবুল রোজা থাকার উদ্দেশ্যে ভোরে সেহরি (ভাত) খাচ্ছিলেন। খাওয়ার একপর্যায়ে হঠাৎ করে তার খাদ্যনালীতে ভাত আটকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জোহরের নামাজের পর লাহুড়িয়ার তৈলক্ষণপাড়া গোরস্থান মাঠে তার জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩৯ দিন আগে
কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীর চরে কাটা ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বু্ধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতান গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দুরে এ দুর্ঘটনা ঘটে। জহুরুল ওই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,পদ্মা নদী শুকিয়ে চর জমেছে। সেখানে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। বুধবার সকালে পাকা ধান কেটে রেখে এসেছিলেন তিনি। দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে কাটা ধান ঢাকতে যান জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পাড়ে কৃষক জহুরুলের জরাজীর্ণ টিনশেডের ঘর। ঘরের ছোট্ট বারান্দায় রাখা রয়েছে মরদেহ। উৎসুক জনতা শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেছেন। স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েছেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূ নিহত
এ সময় জহুরুলের ভাতিজা মুন্না শেখ বলেন, ‘আমি আর চাচা একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দ করে ডাক ( বজ্রপাত) মারে। তখন চাচা এক দিকে আর আমি আরেকদিকে উল্টে পড়ি। পরে ছুটে এসে দেখি তার কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে।’
এদিকে ফিরোজ মাহমুদ নামে এক কলেজে ছাত্র জানান, ১৫ বছর আগে জিয়ারুল নামে আরও এক যুবক ফুটবল খেলতে গিয়ে একই স্থানে বজ্রপাতে মারা গিয়েছিলেন। তার ভাষ্য, আকাশে মেঘ হলে সবাইকে সতর্ক হওয়া উচিৎ।
জহিরুলের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
৩৫৫ দিন আগে
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইসরাফিল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সঙ্গে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের বিরোধ চলছিল। এর জেরে আবু রায়হান ছুরি নিয়ে ইসরাফিলের পেটে পর পর তিনটি আঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: সাভারে ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে আহত ৩
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আবু রায়হানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
৪৫৫ দিন আগে
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ইলেকট্রিক মেশিনে ধান মাড়াইয়ের সময় সিরাজগঞ্জের কামারখন্দয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম সরকার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বারাকান্দি বাঁশতলা বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের
নিহত মফিজুল ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ইলেকট্রিক মেশিনে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মফিজুল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হলেও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
পাবনায় বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
৫১৭ দিন আগে
নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
নাটোরে লালামনিরহাটগামী আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জমির উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে নাটোর শহরের বাফা সার গোডাউন এলাকার রেললাইন অতিক্রম করার সময় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, জমির বাইসাইকেলে নাটোর শহরের বাফা সার গোডাউন এলাকার রেললাইন অতিক্রমের সময় ঢাকা থেকে লালামনিরহাটগামী আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন।
প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার।
আরও পড়ুন: রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
৫২১ দিন আগে
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু
শেরপুরে শ্রীবরদীতে বসতঘরের বৈদ্যুতিক মিটারের সঙ্গে তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ মিয়া (৩০) ওই গ্রামের আব্দুর রহমান ওরফে বড়গেল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় এরশাদ মিয়া তার বসতঘরের বিদ্যুৎ মিটারের সঙ্গে তারের সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল্লাহ অমিও জৌতি বলেন, ‘এরশাদ আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।’
নিহত এরশাদ মিয়ার মা বুলবুলি বেগম জানান, এরশাদের স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে। কৃষিকাজ করে তাদের সংসার চালাতেন। এখন তাদের সংসারে আয় করার মতো আর কেউ রইলো না।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম (ওসি) আনোয়ার জাহিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চুলায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
৫৫১ দিন আগে
নবাবগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
দিনাজপুরে নবাবগঞ্জে কৃষি জমিতে কাজের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা বেয়াই।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তা তানভীর রবিন জানান, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদুমহার গ্রামের উত্তরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
মৃত দুই জনের মধ্যে আজাকার (৫৩) নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পদুমহার গ্রামের জোনাব আলীর ছেলে । আর অপর মৃত আমছার আলী বাঁংগালু (৫৫) পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা বেয়াই।
আরও পড়ুন: পলাশবাড়ীতে অটোভ্যান ছিনতাই করতে চালককে হত্যা
৫৫৬ দিন আগে
চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে শাহার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নওদাপাড়া গ্রামের পুটিমারী খালের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শাহার আলী (৪০) ওই গ্রামের মৃত নবীছদ্দীর ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে মাঠে গরু চরাতে যান কৃষক শাহার আলী। এ সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, শাহার আলী নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
৫৮৪ দিন আগে
বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১
বাগেরহাটে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে একজন।
বুধবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার হেদায়েতপুর ও পঞ্চমালা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা গ্রামের হক আমিনের ছেলে সাইদুর রহমান (২৭) এবং পাশ্ববর্তী হেদায়েতপুর গ্রামের শেখ কাউসারের ছেলে সেলিম শেখ (৫৫)।
সাইদুর রহমান পঞ্চমালা মাঠে গরু চড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময়, উজ্জ্বল হাওলাদার নামের এক যুবক আহত হয়। তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে হেদায়েতপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে মৃত্যু হয় সেলিম শেখের।
নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন জানান, দুপুরে বৃষ্টি দেখে গরু ও মহিষ নিয়ে বাসায় ফেরার সময় বজ্রপাতে সাইদুর রহমানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা উজ্জ্বল গুরুতর আহত হয়। এই সময় ৩টি গরু ও একটি মহিষও মারা যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জ্বল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছে। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
৬৭০ দিন আগে
মেহেরপুরে মাঠে কাজ করার সময় গরমে কৃষকের মৃত্যু
মেহেরপুর গাংনীতে মাঠে কাজ করার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে সিরাজ মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুর দিকে নিজের জমিতে কাজ করার সময় এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে বাড়ি ফেরার পথে একজনের মৃত্যু
সিরাজ মন্ডলের বাড়ি গাংনী উপজেলার আকুবপুর গ্রামে।
স্থানীয়রা জানান, শনিবার নিজ জমিতে কাজ করছিলেন কৃষক সিরাজ মন্ডল। এসময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জোবাইদা ফারজানা বলেন, সিরাজ মন্ডল চিকিৎসা দেওয়ার সময় মারা গেছেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন: গোলাপগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
৬৯৫ দিন আগে