প্রশাসন ক্যাডার
প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তাকে এসিল্যান্ড পদে পদায়ন
সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫০ কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।
বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হলো। তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের এসিল্যান্ড পদে পদায়ন করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৩ দিন আগে
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ মওলা, মহাসচিব বাবুল মিঞা
প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। সংগঠনটির মহাসচিব হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন একজন নারী।
এর আগে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি নজরুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় এজেন্ডাভিত্তিক আলোচনার পাশাপাশি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা একত্রে বসে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান। উপকোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান মিঞা। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। যুগ্ম মহাসচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এ কে এম হাফিজুল্লাহ খান লিটন ও অর্থ বিভাগের যুগ্ম সচিব নুরজাহান খানম।
৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির বাকি সদস্যদের নামও শিগগিরই ঘোষণা করা হবে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯০ দিন আগে
ডিসেম্বরেই পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিবরা
প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবদের ডিসেম্বর মাসেই পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান ইউএনবিকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাওয়ার যোগ্য- এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি। এসএসবির যারা সদস্য রয়েছেন, তারা আমাদের বলেছেন- এই কাজটি আগে ধরে শেষ করুন। আমরা ওটা নিয়েই কাজ করছি। কাজ হয়ে গেলে আমরা একটি তারিখ নিয়ে এটা করে দেব।’
আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিশেষ নজর দিয়েছে: প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব
ওবায়দুর রহমান বলেন, ‘যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) ও ডিপি (ডিপার্টমেন্টাল প্রসেডিং) রয়েছেন, তারা পদোন্নতি পাবেন না। ১৯৪ জনের সবাই তো যোগ্য নন। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, যারা যোগ্য আমরা তাদের পদোন্নতি দেব। ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার চেষ্টা করছি আমরা।’
জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা ইউএনবিকে বলেন, যারা একটু বেশি সিনিয়র (জ্যেষ্ঠ) এবং যারা একটু দেরিতে উপসচিব হয়েছেন, আমরা তাদের আগে বিবেচনা করব। তাদের জন্য আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করব।
তারা জানান, পদোন্নতির ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে, যেখানে বলা হয়েছে, যদি কারও মোট চাকরিকাল ১৫ বছর হয় এবং উপসচিব হিসেবে তিনি ৫ বছরের বেশি সময় দায়িত্ব পালন করে থাকেন, তাহলে তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতির দেওয়ার একটি বিধান রয়েছে। এছাড়া যদি কারও মোট চাকরিকাল ২০ বছর হয় এবং উপসচিব হিসেবে তিনি ৩ বছরের বেশি দায়িত্ব পালন করেন তাহলে তাকেও যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়ার একটি বিধান রয়েছে।
আরও পড়ুন: ডিসি নিয়োগে হট্টগোল ও বিশৃঙ্খলা করায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ
৬০৯ দিন আগে
৪২তম এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারি চাকরিতে নিয়োগের জন্য একই দিনে দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
২০৭৩ দিন আগে
প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত
প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রবিবার জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
২২৯৮ দিন আগে