ধাওয়া-পাল্টা ধাওয়া
চট্টগ্রামে জামায়াত-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০, আটক ২১
চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় পুলিশ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের একজন সহকারী কমিশনারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় পুলিশের একটি ভ্যানসহ কয়েকটি যানবাহনও ভাংচুর করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে আগ্রবাদ চৌমুনী এলাকায় জামায়াত-শিবিরের একটি মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘের্ষর সূত্রপাত হয়। এসময় পুলিশ ২১ জনকে আটক করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১০, আটক ১৪
জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।
এরপর সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ মিছিলে বাধা দিলে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। ইটপাটকেল নিক্ষেপে রাস্তায় আরও কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১, আহত ৫০
৯৫২ দিন আগে
চাঁদপুরে জেলে-পুলিশ সংঘর্ষে আহত ১৩, আটক ৭
মা ইলিশ রক্ষায় অভিযানের সময় চাঁদপুরে মেঘনা নদীতে নৌ পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ১৩ জন আহত হয়েছেন।
১৯৫৮ দিন আগে
সুনামগঞ্জে পুলিশ ও আউটসোর্সিং কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০
সুনামগঞ্জে আউট সোর্সিংয়ের পুরাতন স্বাস্থ্যকর্মীদের ১১ মাসের বেতন না দিয়ে নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের দরপত্র আহ্বান করায় রবিবার স্বাস্থ্যকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
২০৯৮ দিন আগে