সেপটিক ট্যাংক
চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।
বুধবার (১১ মার্চ) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাসিমা বেগম (৩৬) ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
চাাঁইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে গতকাল (মঙ্গলবার) রাতে বাড়ির ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করে মিজানুর। পরে তার মরদেহ বাড়ির বাইরে এনে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
১১ দিন আগে
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফিনলে কোম্পানির আওতাধীন ওই চা বাগানে গতকাল (৯ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি জানান, গতকাল রাতেই আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৪ জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, সিলেটে যুবক নিহত
নিহতরা হলেন— হরিণছড়া চা বাগানের রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)।
এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি আমিনুল ইসলাম।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ বলেন, ‘সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহতকে আমরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছি। সাধারণত সেপটিক ট্যাংকে এ রকম বিষক্রিয়া হয়।’
২৫৫ দিন আগে
খেলতে গিয়ে উন্মুক্ত সেপটিক ট্যাংকে পড়ল দুই শিশু, উঠল লাশ হয়ে
ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত ফয়সাল ফারাবী উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত হোসেন ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে। তাদের দুই পরিবারই সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া বাসায় থাকে।
আরও পড়ুন: জয়পুরহাটে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দুই শিশু খেলার জন্য বাসা থেকে বের হয়ে পাশের নির্মাণাধীন ভবনে যায়। সেখানে খেলার সময় অসাবধানতাবশত খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভবনটির নির্মাণকাজ চললেও সেখানে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। সেপটিক ট্যাংকের মুখ খোলা ছিল, অথচ সেখানে কোনো ঢাকনা বা সতর্কতামূলক ব্যবস্থাও ছিল না।
বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২৭৪ দিন আগে
জয়পুরহাটে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রাম থেকে নিখোঁজের ৭ দিন পর রাদিয়া আক্তার রুহি নামের ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতরাতে (শুক্রবার রাতে) বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তার বাবা ও সৎ মাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রাহিদা আক্তার রুহি হিমাইল গ্রামের আব্দুর রহমানের প্রথম স্ত্রীর সন্তান। তার মা-বাবার বিচ্ছেদের পর থেকে রুহি মায়ের সঙ্গে একই গ্রামে নানার বাড়িতে থাকতো। গত ২৪ মে শনিবার রুহি তার দাদীর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির মা আরজেনা আক্তার কালাই থানায় জিডি করেন। তদন্তের সূত্র ধরে পুলিশ গতরাতে (শুক্রবার রাতে) বাবা রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী রুহির লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
এ ঘটনায় পুলিশ রুহির বাবা আব্দুর রহমান, সৎমা সোনিয়া আক্তার, চাচা রনি মিয়া ও সৎমা সোনিয়ার বাবা জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্টি গ্রামের জিয়া কসাইকে গ্রেপ্তার করেছে।
২৯৫ দিন আগে
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে মামুন মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৪ মে) সন্ধ্যায় নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকার আব্দুল হকের নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মামুন মিয়া (১৯) সদর উপজেলার আলালপুর নামাপাড়া এলাকার কাছু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে আব্দুল হকের বাড়ির নির্মাণ কাজ চলছিল। মামুন মিয়া নির্মাণ শ্রমিকদের সঙ্গে কাজ করে আসছিলেন। তিন মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংক থেকে সেন্টারিংয়ের কাঠ তুলতে সেপটিক ট্যাংকে নামে মামুন মিয়া। কিছুক্ষণ পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ট্যাংকের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা থানায় খবর দেন।
আরও পড়ুন: ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের দল এসে মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, তারা মামুনকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩২১ দিন আগে
নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রদল নেতার লাশ
নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১) নামের এক সাবেক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
সাদ্দাম রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের দোকানের (সোলেমান ট্রেডার্স) ম্যানেজার ছিলেন। তিনি রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত মমিনুলের ছেলে।
স্থানীয়রা জানান, দুদিন আগে নিখোঁজ হন সাদ্দাম। এরপর তার পরিবার বিষয়টি মৌখিকভাবে বেগমগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। আজ (শনিবার) সকাল ৬টার দিকে দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়িতে আম কুড়াতে যায় কয়েকটি শিশু। সেখানে তারা একটি সেপটিক ট্যাংকের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় সাদ্দামের লাশ পড়ে থাকতে দেখে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে বিষয়টি দেখে পুলিশকে অবহিত করেন।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে নারীর মাথাবিহীন খন্ডিত লাশ উদ্ধার
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সদর ও বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এদিকে নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের বলেন, ‘হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
৩৩০ দিন আগে
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মালেক ও লিটন নামের দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার দারুল আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক শেখ বগুড়া জেলার সোনাতলা থানার পশ্চিম টেকানী গ্রামের দুলু শেখের ছেলে এবং লিটন বেপারী একই থানার পূর্ব টেকানী গ্রামের আফছার বেপারীর ছেলে।
আরও পড়ুন: নড়াইলে অপহরণ-হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মালেক ও লিটন বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ট্যাংকের মধ্যে পাইপ বসিয়ে ময়লা অপসারণ করছিলেন। এসময় লিটন অসর্তকতাবশত ট্যাংকের নিচে পড়ে গেলে মালেক তাকে উদ্ধার করতে যায়। কিন্তু তারা দুইজনের কেউই উপরে উঠে না আসতে পারলে বাড়ির লোকজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেফটিক ট্যাংকের ভেতর থেকে মালেক ও লিটনকে উদ্ধার করে। এরপর তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডামুড্যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার প্রদীপ কীর্তনিয়া বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়েছি। সেফটিক ট্যাংকের মধ্যে অনেক বেশি বিষাক্ত গ্যাস ছিল। গ্যাস অপসারণ করে মালেক ও লিটনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, দুইজন পরিচ্ছন্নতাকর্মীর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভূক্তভোগী পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে বজ্রপাতে ৬ গবাদিপশুর মৃত্যু
সিলেটে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু
৬৪৬ দিন আগে
ক্যামেরার জন্য বন্ধুকে হত্যা, সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার
গাইবান্ধার সাঘাটায় সেপটিক ট্যাংক থেকে সম্রাট নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিফাত নামে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) রাতের দিকে উপজেলার বাটি গ্রামের মতিয়ার রহমানের সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে সড়কের পাশের খাল থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
নিহত সম্রাট উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।
আটক রিফাত বাটি গ্রামের বাসিন্দা। তারা একে-অপরের বন্ধু এবং এক সঙ্গে চলাফেরা ও পড়ালেখা করতেন।
স্থানীয়রা জানান, সম্রাটের কাছ থেকে রিফাত ১ হাজার ৫০০ টাকায় একটি ক্যামেরা কেনেন। পরে আবার সম্রাট ক্যামেরাটি ফেরত চাইলে রিফাত তার বাড়িতে সম্রাটকে ডেকে নিয়ে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ রেখে দেয়।
এদিকে, ১৭ এপ্রিল থেকে সম্রাট বাড়িতে না ফেরায় তার মা মিনি বেগম সাঘাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন এবং জিডির পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিফাতকে আটক করে।
এক পর্যায়ে রিফাত হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মতিয়ার রহমানের সেপটিক ট্যাংক থেকে সম্রাটের লাশ উদ্ধার করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ঘটনার পেছনে আরও যারা জড়িত আছে তাদের আটকের চেষ্টা চলছে। আর সে কারণে অন্য অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
খুলনায় কার্গোডুবির ঘটনায় আরও ১ জনের লাশ উদ্ধার
৭০১ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে অক্সিজেন স্বল্পতায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দেশে আরও ৯ জনের করোনা শনাক্ত
নিহতরা হলেন- মাধবপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের মৃত ফজলুল হকের ছেলে ঠিকাদার আলম মিয়া, একই উপজেলার মৌজপুর গ্রামের আবিদ মিয়া ছেলে সম্রাট মিয়া ও সম্পদপুর গ্রামে নজব আলীর ছেলে চুন্নু মিয়া।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মধ্যে গুটমা বাজারের পাশে আবদুল আহাদের নিমার্ণাধীন স্বপ্না মার্কেটের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন তিনজন। এসময় ভেতরে অক্সিজেন না থাকায় নিঃশ্বাস বন্ধ হয়ে একে একে তিনজনই মারা যান।
ঘন্টাখানেক তাদের কোন সাড়া না পাওয়ায় স্থানীয় লোকজন নাসিরনগর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রাকিবুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা।
ওসি মো. সোহাগ রানা বলেন, সেপটিক ট্যাংক থেকে তিনজন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধারের পর নাসিরনগর থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জন আক্রান্ত
৭০৭ দিন আগে
নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে যুবকের লাশ, নারীসহ আটক ৩
গাইবান্ধায় নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুরে সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতার লাশ উদ্ধার
নিহত শরিফুল ইসলাম পাভেল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহতের পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে গন্ধ বের হলে স্থানীয়দের দেওয়া খবরে গাইবান্ধা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে নিখোঁজ হওয়া পাভেলের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাশের বাড়ির দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
দিনাজপুরে ফেরিওয়ালার লাশ উদ্ধার
৭৪০ দিন আগে