ঢাবি শিক্ষক
ঢাবি শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে বরখাস্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে চূড়ান্ত বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রবিবার (৬ সেপ্টেম্বর) এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুরাদ হোসাইন।
২০২৩ সালের আগস্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গবেষণাপত্র জমা দিতে এসে শিক্ষক ওয়াসেল বিন সাদাতের কক্ষে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন। ওয়াসেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের এক্সটার্নাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, অধ্যাপক ওয়াসেল তার থিসিস সুপারভাইজার। ১৫ আগস্ট থিসিসের বিষয়ে দেখা করতে গেলে তিনি অত্যন্ত অমার্জিত আচরণ শুরু করেন। পরে ওয়াসেল তাকে মৌখিক ও শারীরিকভাবে হয়রানি করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী।
অভিযোগে বলা হয়, সেদিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় পুরো ভবনটি খালি ছিল।
ওই অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করে। পরে গত ৪ আগস্ট তাকে চূড়ান্ত বরখাস্ত করা হয়।
চূড়ান্ত বরখাস্তের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। এর প্রাথমিক শুনানি শেষে আজ রবিবার হাইকোর্ট রুল জারি করেন।
১০ ঘণ্টা আগে
ঢাবির শিক্ষক রহমত উল্লাহর একাডেমিক কার্যক্রম চালাতে বাধা নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের শিক্ষক মো. রহমত উল্লাহকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন,তা বহাল রয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাবি কর্তৃপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।
একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতির বিরুদ্ধে রহমত উল্লাহর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৮ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। অব্যাহতি সংক্রান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে ঢাবি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কাতারে ফিফা বিশ্বকাপ: নিহত ও আহত বাংলাদেশি কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
রহমত উল্লাহর পক্ষে আজ শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সৈয়দা নাসরিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।
পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগ এ-সংক্রান্ত রুল দ্রুত হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন। এর মধ্য দিয়ে রহমত উল্লাহকে সাময়িক অব্যাহতির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রইল। ফলে রহমত উল্লাহর একাডেমিক কার্যক্রম চালাতে আইনগত বাধা নেই।
গত বছরের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাক আহমদের প্রতিও শ্রদ্ধা জানান বলে অভিযোগ ওঠে।
খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি ও আইন অনুষদের রহমত উল্লাহকে একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর বৈধতা চ্যলেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।
আরও পড়ুন: মমিনুল সাঈদকে জামিন দেননি হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ
১৩১২ দিন আগে
গবেষণায় নকল করার দায়ে ঢাবির ৩ শিক্ষকের পদাবনতি
নিজেদের গবেষণাপত্রে নকল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে বৃহস্পতিবার পদাবনতির শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ।
২০৪৬ দিন আগে
ডাকসু নির্বাচনে অনিয়ম: ঢাবি শিক্ষকের পদাবনতি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে অনিয়মের সাথে জড়িত থাকার অপরাধের শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদাবনতি হয়েছে।
২২৩৮ দিন আগে