ডিআরইউ
বাংলাদেশ প্রতিদিনের ২২ সাংবাদিককে পুনর্বহালের দাবি ডিআরইউর
বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে ২২ সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের দাবি জানিয়ে সংগঠনটির নেতারা বলেছেন, ইতিবাচক উদ্যোগ না নিলে সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিকদের প্রতি এ ধরনের আকস্মিক ও গণহারে চাকরিচ্যুতি শুধু অমানবিকই নয়, এটি শ্রম আইন, পেশাগত মর্যাদা এবং গণমাধ্যমের কর্মপরিবেশের জন্যও উদ্বেগজনক দৃষ্টান্ত।
তারা বলেন, চাকরিচ্যুত সাংবাদিকদের অধিকাংশই বাংলাদেশ প্রতিদিনে এক যুগেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন। আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত না করেই তাদের চাকরিচ্যুত করায় অন্য সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তারা।
ডিআরইউ নেতারা আরও বলেন, সংগঠনটির কাছে এমন তথ্য এসেছে যে, দীর্ঘদিন কর্মরত সাংবাদিকদের সরিয়ে নতুন করে জনবল বিন্যাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি সত্য হলে তা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত স্থিতিশীলতা এবং কর্মপরিবেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
বিবৃতিতে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জোর দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের দীর্ঘদিনের অবদান, শ্রম অধিকার ও পেশাগত মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।
ডিআরইউ জানায়, অন্যথায় সাংবাদিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনটি পরবর্তী করণীয় নির্ধারণ করবে এবং প্রয়োজনীয় গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করবে।
একই সঙ্গে দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, শ্রম অধিকার, পেশাগত স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সংগঠনটির নেতারা।
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় ডিআরইউ সবসময় সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে তার ভূমিকা অব্যাহত রাখবে।
১১ ঘণ্টা আগে
মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে কমিশন গঠন করবে বিএনপি: আমীর খসরু
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের মুক্ত ও স্বচ্ছভাবে পেশা চর্চায় উৎসাহিত করতে বিএনপি ক্ষমতায় গেলে একটি কমিশন গঠন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৩ আগস্ট) ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘ফ্যাসিস্ট আমলে সাংবাদিকতা এবং বর্তমান অবস্থা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আমীর খসরু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে সাংবাদিকতাকে রীতিমতো ধ্বংস করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশে সাংবাদিকতার কোনো পরিবেশ রাখেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীন সাংবাদিকতায় সোচ্চার। আগামীতে কমিশন গঠন করে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা হবে।’
গত ১৫ বছরের প্রসঙ্গ টেনে খসরু অভিযোগ করে বলেন, ‘অনেক সাংবাদিক বাংলাদেশে টিকতে না পেরে বিদেশে পাড়ি জমিয়েছেন। অনেকে আবার সাংবাদিকতা পেশাই ছেড়ে দিয়েছেন। বাংলাদেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে সাংবাদিকতা বলে কিছু নেই।’
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অন্তর্বর্তী বাজেট দেওয়া: আমীর খসরু
‘আমি নিজেই দুই-চারজন সাংবাদিককে বিদেশে যেতে সাহায্য করেছি। দেশে থেকে তারা টিকতে পারছিল না।’
তিনি বলেন, ‘রাষ্ট্রে বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সংসদের মধ্যে যেমন আলাদা সীমারেখা থাকা উচিত, একইভাবে একটি মিডিয়া হাউসে ম্যানেজমেন্ট এবং সাংবাদিকতার মধ্যেও সীমারেখা থাকা প্রয়োজন।’
‘হাসিনা সরকারের আমলে যেমনি বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সংসদের মধ্যকার ড্র লাইন তুলে দিয়ে দেশকে অকার্যকর করা হয়েছে, একইভাবে ম্যানেজমেন্ট আর সাংবাদিকদের মধ্যকার ড্র লাইন তুলে দিয়ে সাংবাদিকতা ধ্বংস করা হয়েছে,’ মন্তব্য করেন তিনি।
খসরু বলেন, ‘শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্র এবং মতপ্রকাশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না হলে গণতান্ত্রিক পদযাত্রা ব্যাহত হয়। পাঁচ আগস্টের পর একজন কার্টুনিস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কার্টুন আঁকেন। অন্য কেউ হলে হয়তো প্রতিক্রিয়া দেখাতেন, সমালোচনা করতেন। কিন্তু তারেক রহমান নিজেই সেই কার্টুন শেয়ার দিয়ে কার্টুনিস্টের প্রশংসা করেছেন। এটাই মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন মতপ্রকাশের প্রতি সম্মান প্রদর্শন।’
সাংবাদিকদের যে আদর্শই থাকুক না কেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘অবজেকটিভ’ থাকার পরামর্শ দেন খসরু।
৩৪৬ দিন আগে
বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রবিবার (১৯ জানুয়ারি) বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ডিআরইউয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম তুলে ধরেন এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ।’ তিনি মহান মুক্তিযুদ্ধ, দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘সমাজে সুবিচার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: ভিসা পদ্ধতি সহজসহ রাশিয়াকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্রপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
গুজব, অপপ্রচার, অপতথ্য ও বিকৃত তথ্য প্রচার প্রতিরোধে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর জোর দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও প্রেসসচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
৫৬২ দিন আগে
ডিআরইউ ও জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে সভাপতি গাজীর জানাজা অনুষ্ঠিত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাদ জোহর অনুষ্ঠিত হয়।
জানাজায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও মহাসচিব মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় প্রেসক্লাব, ডিআরইউ, ডিইউজে ও বিএফইউজে নেতা এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানাজা পূর্ব বক্তব্যে উপদেষ্টা নাহিদ বলেন, রুহুল আমিন গাজী একজন খ্যাতিমান সাংবাদিক ছিলেন। তিনি সব সময় দেশের জন্য কথা বলতেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা গণমাধ্যমকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করব।
আরও পড়ুন: কোটা আন্দোলন: নিহতদের গায়েবানা জানাজা পড়বে বিএনপি-জোটের শরিকরা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গাজীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।
এদিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বরেণ্য এই সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাজী।
তিনি কিডনিজনিত জটিলতা, ডায়াবেটিস ও ইলেক্ট্রোলাইট সংকটে ভুগছিলেন।
তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
চাঁদপুরে পারিবারিক কবরস্থানে বিএফইউজে সভাপতিকে দাফন করা হবে।
১৯৫৩ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করা গাজী ১৯৭৪ সালে অনার্স ডিগ্রি অর্জনের পর দৈনিক ইত্তেফাকে রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরে দৈনিক সংগ্রামে বিশেষ সংবাদদাতা হিসেবে যোগ দেন এবং সেখানে দীর্ঘদিন প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে ১৮ মাসের বেশি সময় ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে ছিলেন তিনি।
আরও পড়ুন: ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক লায়েকুজ্জামানের জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা
৬৭৮ দিন আগে
ডিআরইউর সাবেক সভাপতি আজমল হোসেন আর নেই, বনানী কবরস্থানে দাফন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও রেডিও বাংলাদেশের সংবাদপ্রবাহ গ্রন্থণাকার আজমল হোসেন খাদেম আর নেই।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর বনানী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান
জানাজা শেষে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আজমল হোসেন খাদেমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
আজমল হোসেন খাদেমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১৯৪৮ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন মেয়ে, জামাতা নাতি-নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন বাংলার বাণী পত্রিকায় সাংবাদিকতা করেন। পাশাপাশি রেডিও বাংলাদেশের সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’ গ্রন্থণা করে খ্যাতি অর্জন করেন।
তিনি ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া রাত ৯টায় প্রচারিত সংবাদ প্রবাহ অনুষ্ঠানটি ছিল আশির দশকের জনপ্রিয় সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান।
আরও পড়ুন: কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন
৬৮৬ দিন আগে
২৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ডিআরইউয়ের
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভসহ ২৫ সাংবাদিকের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে পেশাদার সাংবাদিকদের এ ধরনের হত্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতির আহ্বান জানান ডিআরইউ নেতারা।
আরও পড়ুন: ডিআরইউ নির্বাচন: সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সহসভাপতি শফিকুল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, ঢালাওভাবে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে। সাংবাদিকদের বিরুদ্ধে এ রকম হত্যা মামলা দায়ের চলতে থাকলে পেশাদারিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ডিআরইউ। কোনো সাংবাদিকের বিরুদ্ধে দুর্নীতি বা অবৈধভাবে লাভবান হওয়ার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে তা যেমন তদন্ত হওয়া প্রয়োজন, তেমনি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের বন্ধ করতে হবে।
উল্লেখ্য, গত বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ভাসানটেক থানায় ২৫ জন সাংবাদিককে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি ডিআরইউ’র
ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক লায়েকুজ্জামানের জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা
৬৯০ দিন আগে
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
দৈনিক কালের কণ্ঠের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কালের কণ্ঠ পরিবারকে এ শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইনের বিপজ্জনক ধারা নিয়ে ডিআরইউ’র উদ্বেগ
নেতারা বলেন, দৈনিক কালের কণ্ঠ মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে।
নেতারা আরও বলেন, প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন।
আরও পড়ুন: ডিআরইউ নির্বাচন: সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন
৯৩৭ দিন আগে
২০২৩ সালে কর্মক্ষেত্রে ১৪৩২ জনের মৃত্যু হয়েছে: ওশি
বিদায়ী ২০২৩ সালে সারাদেশে কর্মক্ষেত্রে ১ হাজার ৪৩২ জন শ্রমিক নিহত এবং ৫০২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নজরুল হামিদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি) ফাউন্ডেশন’- এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
ফাউন্ডেশন ১৫টি মিডিয়া আউটলেট এবং তাদের নিজস্ব মাঠ পর্যায়ের উৎস থেকে তথ্য সংগ্রহ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওএসএইচই-এর চেয়ারপার্সন সাকি রিজওয়ানা, ভাইস চেয়ারপার্সন ড. এস এম মোর্শেদ, গবেষণা ও মনিটরিং অফিসার নুর আলম এবং কেস ম্যানেজমেন্ট অফিসার নুসরাত জাহান।
প্রতিবেদন পেশ করে ড. মোরশেদ বলেন, ২০২৩ সালে প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে ৩২৯ জন শ্রমিক মারা গেছে এবং অ-প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১০৩ জন।
তথ্যে দেখা যায়, পরিবহন খাতে সর্বোচ্চ ৬৩৭ জন শ্রমিক তাদের শেষ পর্যন্ত পূরণ করেছে।
এই সময়ের মধ্যে, ২২০ জন দিনমজুর তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে মারা গেছেন এবং ৭৬ জন আহত হয়েছেন। নির্মাণ খাতে ১৪৯ জন মারা গেছেন এবং ৭২ জন আহত হয়েছেন, কৃষিতে ১৪৬ জন মারা গেছেন এবং ১০ জন আহত হয়েছেন (বজ্রপাতে ৭১ জন মারা গেছেন), পোশাক শিল্পে ৬৪ জন মারা গেছেন এবং ৮৯ জন আহত গেছেন এবং ৯৪ জন মারা গেছেন এবং ১৫ জন আহত গেছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাহিদার মৃত্যু
মৎস্য খাতে ৫৩ জন নিহত এবং ২২ জন আহত, সেবা খাতে ২৬ জন নিহত এবং ২২ জন আহত, সিরামিক খাতে ১৭ জন নিহত এবং ৯ জন আহত, চামড়া শিল্পে ৪ জন নিহত এবং ১৭ জন আহত, ইটভাটায় ১১ জন নিহত এবং ছয়জন আহত, জাহাজডুবির ঘটনায় ৭ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
অপরদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এক চা শ্রমিক নিহত ও ছয়জন আহত এবং তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট, অগ্নিকাণ্ড, ভবন বা কাঠামো ধসে পড়া, বজ্রপাত, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সহিংসতা, গৃহকর্মীদের শারীরিক নির্যাতন, দেওয়াল-বিল্ডিং-ছাদ ও ভূমিধস কর্মক্ষেত্রে হতাহতের প্রধান কারণ।
ওশি কিছু সুপারিশ পেশ করেছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (২০১৮ সালে সংশোধিত) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫-এ উল্লিখিত স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিগুলো প্রয়োগ করার ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ।
এটি পোশাক খাতের মতো শ্রমিক ও মালিকদের সমন্বয়ে একটি নিরাপত্তা কমিটি গঠন এবং শ্রম আইনে মৃত ও আহত শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা এবং ৫ লাখ টাকা দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
আহত শ্রমিকদের পুনর্বাসনের বিধান অন্তর্ভুক্ত করা এবং সব শিল্পখাতে কর্মসংস্থান ইনজুরি স্কিম (ইআইএস) প্রবর্তনেরও সুপারিশ করা হয়েছিল।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতি নিহত
৯৪৯ দিন আগে
প্রবীণ সাংবাদিক এম ওয়াহিদুল্লাহ আর নেই
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক এম ওয়াহিদুল্লাহ আর নেই।
তার বয়স হয়েছিল ৭২ বছর। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: খুলনা সিটি করপোরেশনের প্রথম মেয়র সিরাজুল ইসলাম আর নেই
তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং তার মরদেহ ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউ নির্বাহী কমিটির পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
জানাজায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত; চট্টগ্রাম সমিতি, ঢাকার নেতা; সিজেএফডি ও ডিআরইউ নেতারা উপস্থিত ছিলেন।
পরে তারা তার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান আর নেই
জবি উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক আর নেই
৯৭৭ দিন আগে
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট বুধবার থেকে শুরু
রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সিক্স-এ-সাইড মিডিয়া ফুটবল টুর্নামেন্ট।
এদিন সকাল সাড়ে ৮টায় প্রতিযোগিতা শুরু হলেও সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন সাবেক ফুটবল তারকা ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যানেল আই এবং রানার্স আপ জাগোনিউজ২৪ডটকম সহ ৫০টি দল, বিভিন্ন সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং ইলেকট্রনিক্স মিডিয়া শুধুমাত্র সাংবাদিকরা আটটি গ্রুপে বিভক্ত হয়ে নক আউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নেবে।
আরও পড়ুন: এশিয়ান নারী ফুটবল: বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ
সমস্ত ম্যাচ ২০মিনিট দীর্ঘ হবে। মাঝখানে পাঁচ মিনিটের বিরতিসহ প্রতিটি অর্ধে ১০ মিনিট থাকবে।
পরবর্তীতে আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে কোয়ার্টার ফাইনালে।
মঙ্গলবার (১০ অক্টোবর) ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানি বৈঠকে খেলার বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চীনের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ
ডিআরইউ ক্রীড়া সম্পাদক এম মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল এবং মিটের উদ্যোক্তা ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
উদ্বোধনী দিনে (বুধবার) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিকেএসপিতে প্রতিবন্ধী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প শেষ হলো
১০২৯ দিন আগে